জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুখ আব্দুল্লাহ আবারও বিতর্কিত মন্তব্য করে জনগনের আক্রোশের শিকার হয়েছেন। ধারা ৩৭০ অপসারণের পর থেকে ফারুখ আব্দুল্লাহ লাগাতার দেশ ও দেশের সরকারের বিরুদ্ধে বিষ উগরেছেন। আর এখন আরো একবার জম্মু কাশ্মীরের এই বরিষ্ঠ নেতাকে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল।
ফারুখ আব্দুল্লাহ সম্প্রতি এক ইন্টারভিউতে সম্পূর্ণ বিচ্ছিন্নতাবাদী মনোভাব প্রকাশ করেছেন। ফারুখ আব্দুল্লাহ বলেছেন, কাশ্মিরের লোকজন নিজেদের ভারতীয় মনে করে এবং ভারতীয় হয়ে থাকতে চাইও না। ফারুখ আব্দুল্লাহর ধারা ৩৭০ অপসারণের উপর আক্রোশ প্রকাশ করে একথা বলেছেন।
ফারুখ আব্দুল্লাহ বলেছেন, তারা চীনের আগ্রাসন পছন্দ করবে কিন্তু ভারতীয় হয়ে থাকতে চাইবে না। আব্দুল্লাহ আরো বলেন, কাশ্মীরের কাছে অপশন ছিল পাকিস্তানের সাথে জুড়ে যাওয়া কিন্তু তারা গান্ধীর ভারতে থেকেছিল তবে মোদীর ভারতে তারা থাকতে চাইনি। ভারতের বর্তমান সরকারকে তারা মেনে নিতে পারছেন না বলেও মন্তব্য করেছেন আব্দুল্লাহ। প্রসঙ্গত এর আগে ফারুখ আব্দুল্লাহ পাকিস্তানের সাথে বোঝাপড়া করার কথা বলেছিলেন। চীনের সাথে যেভাবে বৈঠক করা হয় সেইভাবে পাকিস্তানের সাথেও বৈঠক করার প্রসঙ্গ তুলেছিলেন ফারুখ আব্দুল্লাহ।
আর এখন ফারুখ আব্দুল্লাহ বলেছেন, কাশ্মীরের লোকজন চাইবে চীন ঢুকে পড়ুক। অর্থাৎ এক দৃষ্টিকোণ থেকে আব্দুল্লাহ দেশের বিরোধে মন্তব্য করে বসেছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লোকজন দারুন আক্রোশ প্ৰকাশ করেছে। অনেক ফারুখ আবুল্লাহকে উল্লেখ করে বলেছেন, যে তিনি কি কাশ্মীরের হিন্দুদের এই বিষয়ে মত নিয়েছেন। অনেকে আবার ফারুক আবদুল্লাহর উপর কড়া পদক্ষেপ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অনুরোধ করেছেন।
The post কাশ্মীরিরা নিজেদের ভারতীয় মনে করে আর ভারতীয় হয়ে থাকতেও চাই না: ফারুখ আব্দুল্লাহ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/305R2XO
Bengali News