-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আইন মানবদের জন্য, দানবদের জন্য অন দ্যা স্পট একশন: যোগী আদিত্যনাথের ভিডিও ভাইরাল

- September 24, 2020

মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের জনগণকে একের পর এক চমক দিয়েছেন। অপরাধমূলক ঘটনার জন্য যে উত্তরপ্রদেশ কুখ্যাত ছিল এখন সেই রাজ্য অপরাধ দমনের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। অপরাধীদের এনকাউন্টার করা হোক, মাফিয়াদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক বা লাভ জিহাদীদের জেলে ঢুকিয়ে দেওয়া হোক সবদিকেই এগিয়ে যোগী সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও তার স্পষ্ট বক্তব্য ও তীক্ষ্ণ মন্তব্যের জন্য ব্যাপক লোকপ্রিয় হয়ে উঠেছেন।

সম্প্রতি যোগী আদিত্যনাথের এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রীকে ABP নিউজের এক সাংবাদিকের সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ভিডিওতে ABP এর সাংবাদিক বেশ প্যাচালো প্রশ্নঃ করছেন অন্যদিকে যোগী আদিত্যনাথ নির্দ্বিধায় প্রশ্নের উত্তর দিচ্ছেন।

ABP এর সাংবাদিক মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন আপনি মহাত্মা গান্ধীকে মানেন? যোগী আদিত্যনাথ পাল্টা বলেন, কেউ আপনার গালে এক থাপ্পড় মারলে আপনি কি অন্য গালটা এগিয়ে দেবেন? সাংবাদিক বলেন, আমি আইনের সাহায্য নেব। যোগী আদিত্যনাথ বলেন আইনের পাশ যাওয়ার সময় থাকলে আপনি যাবেন। তবে আপনার কাছে ক্ষমতা থাকলে আপনি পাল্টা জবাব দেবেন। যদি ক্ষমতা না থাকে তাহলে চুপচাপ বাড়ি চলে আসবেন।

https://platform.twitter.com/widgets.js

যোগী আদিত্যনাথ বলেন, আইন মানবের জন্য দানবের জন্য নয়। যোগী আদিত্যনাথ বলেন, দানব প্রকৃতির লোকজনের জন্য আইন নয়। যোগী আদিত্যনাথ বলেছেন দানবদের জন্য অন দ্যা স্পট জবাব আর মানবদের জন্য আইন আছে। যোগী আদিত্যনাথের সাথে ABP এর সাংবাদিকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়েছে। একজন সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন যোগী আদিত্যনাথের স্টাইলই আলাদা।

The post আইন মানবদের জন্য, দানবদের জন্য অন দ্যা স্পট একশন: যোগী আদিত্যনাথের ভিডিও ভাইরাল first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3hYYb2h
Bengali News
 

Start typing and press Enter to search