-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পশ্চিমবঙ্গে, কংগ্রেস ও বাম একসাথে লড়াই করবে নির্বাচনে! সোনিয়া গান্ধী দিলেন সিট ভাগের মঞ্জুরি।

- August 25, 2019

পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার উথাল পাথাল হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। আসলে কংগ্রেস সভাপতি বাংলায় বিধানসভা উপ-নির্বাচনের জন্য রাজ্যের কংগ্রেস-বামফ্রন্ট জোটকে তাঁর অনুমোদন দিয়েছেন। রাজ্য কংগ্রেস নেতারা বলছেন যে শুক্রবার পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সাথে সোনার বৈঠকের পরে এটি অনুমোদন দেওয়া হয়েছে। জানিয়ে দি, সোনিয়া  সভাপতি হওয়ার সাথে সাথে কংগ্রেসের নজর পশ্চিমবঙ্গের উপর পড়েছে।

এক বরিষ্ঠ নেতা বলেন, “আমাদের রাজ্য সভাপতি, সোনিয়াজিকে জানিয়েছিলেন যে নদীয়া জেলার করিমপুর, মেদিনীপুর জেলার খড়গপুর এবং উত্তম দিনাজপুর জেলার কালীগঞ্জ – তিনটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কংগ্রেস খড়গপুর ও কালীগঞ্জ আসনে প্রার্থী দেবে এবং বামফ্রন্ট করিমপুর আসন থেকে প্রার্থী দেবে বলেও প্রস্তাব করা হয়েছে। বরিষ্ঠ নেতা বলেন, “”আমরা আনন্দিত যে টিএমসি দিল্লিতে কংগ্রেসের নিকটবর্তী হওয়া সত্ত্বেও, আমাদের হাইকমান্ড বাংলায় আমাদের রাজনীতিযে বোঝেন।”

উনি বলেন, আমাদের হাইকমান্ড আমাদের অবস্থান সমর্থন করেছিল, যা রাজ্যের টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে। ‘অন্যদিকে TMC  বিজেপির বৃদ্ধি পাওয়া শক্তি নিয়ে চিন্তিত। পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদ ও হিন্দুত্ববাদের একটা ঝড় বইছে যা সরাসরি বিজেপিকে লাভ দিচ্ছে। একই সাথে TMC বিরুদ্ধে উঠা মুসলিম তোষণ নীতি মমতার সরকারকে ডুবিয়ে দেওয়ার কাজ করছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আরো একবার জমে উঠেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Zi3XHG
Bengali News
 

Start typing and press Enter to search