পাকিস্তানের আর্থিক পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে। ভারতের সাথে ব্যাবসায়িক সম্পর্ক খতম করার পর পাকিস্তানে দ্রব্যমূল্য চরম বৃদ্ধি পেয়েছে। আর এরজন্য পাকিস্তানের ইমরান খান সরকার কস্ট কাটিং ফর্মুলা আপন করতে চলেছে। দেউলিয়া হওয়ার পরিস্থিতির সন্মুখিন পাকিস্তান সরকার নতুন চাকরি স্থগিত করে দিয়েছে। এবার পাক সরকার ঠিক করেছে যে, তাঁরা উন্নয়নশীল কাজ ছাড়া অন্য কোন প্রকল্পে কাজ করবে না।
পাকিস্তানের দৈনিক সংবাদ মাধ্যম ‘ডন” অনুযায়ী, ইমরান খান সরকার অফিসিয়াল মিটিংএ রিফ্রেশমেন্টে কাটছাঁট করছে। মিটিংএ দেওয়া চায় আর বিস্কুটেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আর এরফলে সুগার এবং অন্যান্য অসুস্থতার সাথে লড়াই করা পাক আধিকারিকদের ঘণ্টার পর ঘণ্টা কিছু না খেয়েই কাটাতে হবে।
পাকিস্তানের তেহরিক এ ইনসাফ সরকার নতুন গাড়ি, বিলাসবহুল সামগ্রী সমেত অনেক কিছু না কেনার সিদ্ধান্ত নিয়েছে। সরকার আধিকারিকদের জন্য একের বেশি খবরের কাগজ আর ম্যাগাজিনেও নিষেধাজ্ঞা জারি করেছে। এর সাথে সাথে দফতর গুলোতে কাগজপত্রের ব্যাবহার কম করার জন্য জুরুরি বার্তা পাঠাতে কাগজের দুই পিঠের ব্যাবহার করার নির্দেশিকা জারি করেছে। মেমোরেন্ডামে বলা হয়েছে যে, প্রধান অ্যাকাউন্ট অফিসারদের এটা দ্বায়িত্ব থাকবে যে, তাঁরা বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন এবং অন্যান্য ব্যাবস্থা গুলো শুধুমাত্র প্রয়োজনেই যেন ব্যাবহার করে।

দেশের পরিস্থিতি শুধরানোর জন্য পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ৬ বিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজ দিতে চলেছে। এই আর্থিক প্যাকেজ হাতে পেলে ইমরান সরকারের বাজেটের ঘাটতি কম করতে হবে। তাঁর সাথে সাথে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। পাকিস্তান সরকার বাজেটের ঘাটতি কম করার জন্য কাস্ট কাটিং শুরু করেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/33RNitg
Bengali News