-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভগবান তুনগনাথ মন্দিরে পৌঁছে পুজো ও যজ্ঞ করলেন UAE ক্ৰাউনপ্রিন্সের প্রতিনিধি আল রশিদ!

- July 08, 2019


সংযুক্ত আরব অমিরাত (UAE) এর ক্রাউন প্রিন্স শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতিনিধি ও বড়ো ব্যবসায়ী মহম্মদ আলী রশিদ আলবাদ উত্তরাখণ্ডের তুনগনাথ মন্দিরে পূজা-অর্চনা করে। শনিবার উনি যজ্ঞ করে ভগবানকে রূপর ছাতা ও লাঠি অর্পণ করে। ব্যবসায়ী আলী রশিদ তুংনাথের জাঁকজমক ও সৌন্দর্যে অবাক হন। উনি বলেন তুংনাথের প্রতি তিনি প্রচণ্ড ভক্তি রাখেন। আলী রশিদ চার্টার্ড হেলিকপ্টারের মাধ্যমে।সেখান অবধি পৌঁছেছিলেন।

উখিমটে পৌঁছানো আলী রশিদের স্বাগত করার জন্য বদ্রিনাথ-কেদারনাথ মন্দির পদঅধিকারীদের সাথে সাথে জেলা প্রশাসনের লোকেরাও উপস্থিত ছিল। এরপর তিনি গাড়ি করে চোপতা পৌঁছায় আর তারপর সেখান থেকে ৩ কিলোমিটারের আরোহণ করে তুংনাথ ধামে পৌঁছায়। আসলে ওনার দেরাদুন হয়ে তুংনাথে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি দিল্লী থেকে সোজা তুনগনাথে পৌঁছায়। উনি মোটামুটি ২ ঘন্টা ধরে মন্দিরে বিশেষ পূজা করেন।

এই কারণে সেখানে ভান্ডারার আয়োজন করা হয়েছে। বিকেলের ওই ৫ টা নাগাত তিনি দিল্লীর জন্য রওনা দেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আলী রশিদ ৮২৯ মিটারের পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা এবং দ্যা দুবাই মলের ডেভেলপার । UAE এর সবচেয়ে বড় রিয়েল ইস্টেট ব্যবসায়ীদের মধ্যে উনাকে ধরা হয়। তিনি ৫৮৩  কোটি ডলার রেভেনিউ সম্পন্ন কোম্পানি ইমার প্রপার্টিজের সংস্থাপক।
তুংনাথ মন্দির পঞ্চ-কেদার মন্দিরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত শিব মন্দির। এটি মোটামুটি হাজার বছর পুরোনো। এই মন্দিরের স্থাপনার ইতিহাস পাণ্ডবদের সঙ্গে জড়িত আছে। এমনকি রামায়নেও এর উল্লেখ পাওয়া যায়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Laeptm
Bengali News
 

Start typing and press Enter to search