কর্ণাটকে ১৩ বিধায়কদের ইস্তফার পর রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। ১৩ মাসের পুরানো কংগ্রেস – জেডিএস জোটের সরকার বাঁচানোর জন্য তাঁরা যথাসম্ভব চেষ্টা করছে। আর এরই সোমবার আরেক নির্দলীয় বিধায়ক নাগেশ মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়ে দেন। উনি নিজের ইস্তফা রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন।
বিক্ষুব্ধ বিধায়কদের প্রসন্ন করার জন্য জোট সরকার তাঁদের মন্ত্রী বানানোর প্রতিশ্রুতিও দিচ্ছে। তাছাড়াও তাঁদের এলাকার জন্য বিশেষ প্যাকেজ দেওয়ারও কথা বলা হয়েছে। কিন্তু কংগ্রেসের ১০ আর জেডিএস এর তিন বিধায়ক এই অফার গ্রহণ করেনি। আর এই জন্য জোট সরকার তাঁদের শেষ চাল দিতে চলেছে। সুত্র অনুযায়ী, জোট সরকার বাঁচানোর জন্য কংগ্রেস এবং জেডিএস তাঁদের মন্ত্রীদের ইস্তফা দেওয়াতে পারে।
আরেকদিকে নির্দলীয় বিধায়ক নাগেশ সরাসরি বিজেপিকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। উনি রাজ্যপালকে চিঠি লিখে জানিয়েছেন, ‘আমি বর্তমান কুমারস্বামী সরকার থেকে সমর্থন ফেরত নিয়েছি। যদি ভবিষ্যতে রাজ্যপাল দ্বারা বিজেপিকে সরকার বানানোর আমন্ত্রণ জানানো হয়, তাহলে আমি বিজেপিকেই সমর্থন জানাব।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2JyPbl9
Bengali News