-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

NRS কাণ্ডের পর পশ্চিমবঙ্গে ফের আক্রান্ত ডাক্তার! এবার মত্ত পুলিশ কর্মীর হাতে মাথা ফাটলো চিকিৎসকের

- July 05, 2019


রক্ষকই যখন ভক্ষক! এনআরএস কাণ্ডের রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গে ফের আক্রন্ত চিকিৎসক। তবে এবার রোগীর পরিজনদের হাতে নয়, এবার খোদ পুলিশের হাতে মাথা ফাটলো সরকার হাসপাতালের চিকিৎসকের। এই ঘটনা ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সেখানে এক মত্ত পুলিশকর্মীর প্রহারে মাথা ফাটল সরকারি হাসপাতালে চিকিৎসক অনির্বাণ সেনগুপ্ত-র।

রিপোর্ট অনুযায়ী, ৩৪ নম্বর জাতীয় সড়কে পুলিসের বাসকে দ্রুত সাইড দেয়নি চিকিত্সক অনির্বাণ সেনগুপ্ত ও ফার্মাসিস্ট দীপক রায়ের বাইক। সাইড না দেওয়ায় বাস থেকে পুলিশ কর্মীরা নেমে চিকিৎসকদের মারধর শুরু করে দেয়। চিকিৎসকেরা নিজের পরিচয় দেওয়ার পরেও রেহাই পায়নি পুলিশের থেকে, তাঁরা চিকিৎসক শোনার পরেও পুলিশেরা তাঁদের মারধর করতে থাকে এবং চিকিৎসক অনির্বাণ সেনগুপ্ত-র মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়।

মাথা ফাটিয়ে দিয়েও শান্ত থাকেনি পুলিশ, জোর করে চিকিৎসকদের পুলিশ বাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে জানান চিকিৎসক অনির্বাণ সেনগুপ্ত। পুলিশদের এহেন কাণ্ড দেখে, গ্রামবাসীরা এগিয়ে আসে। গ্রামবাসীদের দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হয় পুলিশ।

চিকিৎসক অনির্বাণ সেনগুপ্ত কে আহত অবস্থায় ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অনির্বাণ সেনগুপ্ত এই নিয়ে শুক্রবার বিকেলে রায়গঞ্জ থানায় অভিযোগ জমা করেন। তবে এই গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা পুলিশের কর্তারা। ঘটনার পড়ে জেলার পুলিশ চরম অস্বস্তিতে পড়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Xq4S3j
Bengali News
 

Start typing and press Enter to search