পশ্চিমবঙ্গে (West Bengal) জয় শ্রী রাম শ্লোগানকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বন্দ চরমে রয়েছে। এখন সেই দ্বন্দে নোবেলজয়ী অর্থশাস্ত্রী অমর্ত্য সেন নেমে পড়েছেন। অমর্ত্য সেন বলেছেন জয় শ্রী রাম শ্লোগান বাংলার সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়। অমর্ত্য সেন বলেছেন মা দুর্গা বাংলার সংস্কৃতির সাথে জড়িত কিন্তু জয়
শ্রী রাম বাংলার সংস্কৃতির সাথে জড়িত নয়। উনি বলেন, আমি আগে জয় শ্রী রাম শ্লোগান শুনতাম না। এখন মানুষকে মারধর করার জন্য জয় শ্রী রাম শ্লোগান ব্যাবহার করা হয়।
অমর্ত্য সেন বলেন, আমি মনে করি জয় শ্রী রাম শ্লোগানের সম্পর্ক পশ্চিমবঙ্গের সাথে নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি চলাকালীন অমর্ত্য সেন বলেন, বাঙালিদের জীবনে মা দুর্গার প্রভাব সার্বজনীন। তিনি বলেন, আজকাল কলকাতায় খুব রামনবমী পালন করা হয় যা আগে দেখা যেত না। সেন বলেন, আমি আমার নাতনীকে জিজ্ঞাসা করেছিলাম যে তার পছন্দের দেবী কে? উত্তর এসেছিল মা দুর্গা। মা দুর্গার সাথে রাম নবমীর তুলনা করা যেতে পারে না।
Nobel laureate Amartya Sen: I asked my four-year-old grandchild who is your favourite deity? She replied, 'Maa Durga'. The significance of Maa Durga can't be compared with Ram Navami. (July 5) https://t.co/pnXqrNNjTi
— ANI (@ANI) July 6, 2019
প্রসঙ্গত জানিয়ে দি, অমর্ত্য সেনের সাথে রাইট উইং ও বিজেপি সমর্থকদের একটা বৈচারিক দ্বন্দ অনেক সময় ধরে চলে আসছে। তাই সম্ভবত উনি রাম নবমীকে বাংলার সংস্কৃতি মানতে অস্বীকার করেছেন। পশ্চিমবঙ্গে মা দুর্গার যে পূজা করা হয় তার সূচনা ভগবান শ্রী রাম করেছিলেন। তাই সংস্কৃতির মিথ্যা বিভাজন দেখিয়ে এমন মন্তব্য করার কোনো মানেই হয় না। অমর্ত্য সেনের মন্তব্যের উপর অনেকে পাল্টা আক্রমণ করে বলেছেন, পশ্চিমবঙ্গে আরবি সংস্কৃতি যে ঢুকে পড়ছে তার উপর কেন উনার নজর যায় না। হিন্দুদের সংস্কৃতির মধ্যে কেন উনি বিভেদ করার চেষ্টা করছেন?
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2XOyHOZ
Bengali News