-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাটনা আদালতে হাজির হলেন রাহুল গান্ধী! ১০ হাজার টাকা জরিমানা দিয়ে পেলেন জামিন।

- July 07, 2019


কংগ্রেস নেতা রাহুল গান্ধী সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে আদালতের চক্কর দেওয়া শুরু করেছেন। প্রথমে উনি মানহানির এক মামলায় মুম্বাইয়ের আদালতে হাজির হয়েছিলেন। সেখানে উনি ১৫ হাজার টাকা জরিমানা দিতে জামিন পেয়েছিলেন। আর মুম্বাই আদালত থেকে পার পেয়ে শনিবার দিন উনি পৌঁছেছিলেন পাটনা আদালতে। সেখানে রাহুল গান্ধী টাকা দিয়ে জামিন পান। এখানে রাহুল গান্ধী ১০ হাজার টাকা জরিমানা দিয়ে জামিন পান। বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন।

জামিন পেয়ে আদালত থেকে বেরোনোর পরেই সংবাদ মাধ্যম রাহুল গান্ধীকে প্রশ্নের মুখোমুখি করে। রাহুল গান্ধীর উপর যে মানহানি মামলা দায়ের করা হয়েছিল তার উপর প্রশ্ন করা হলে উনি বলেন আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। এ লড়াই চলছে চলবে। পাটনার সিভিল আদালত থেকে ১০ হাজার টাকা দিয়ে জামিন পাওয়ার পর রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী বা RSS এর বিরুদ্ধে বললেই তার ক্ষতি করার চেষ্টা করা হবে।রাহুল গান্ধী বলেন, আদালতের মামলা উনাদের গালে সপাটে চড়। আমার লড়াই সংবিধান, গরিব ও কৃষক বাঁচানোর লড়াই।  জানিয়ে দি, রাহুল গান্ধী কর্ণাটকের এক রালি থেকে আপত্তিজনক মন্তব্য করেছিলেন।

সেই কারণে রাহুল গান্ধীর উপর মানহানি মামলা দায়ের করা হয়েছিল। রাহুল গান্ধী বলেছিলেন সব চোরদের নামের শেষে মোদী থাকে। এই বিবৃতির উপর ভিত্তি করে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী মামলা দায়ের করেছিলেন। সুশীল মোদী বলেছিলেন আমার পদবি মোদী আর আমার পদবি নিয়ে মজা উড়িয়েছেন রাহুল গান্ধী তাই মানহানি মামলা দায়ের করেছি। রাহুল গান্ধী বিষয়টিকে বিচারধরার লড়াই বলে দাবি করলেও এটা সম্পূর্ণ ব্যাক্তিগত আক্রমনের জন্য দায়ের হওয়া মামলা।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2ND4b6Q
Bengali News
 

Start typing and press Enter to search