যোগ দিবস পালন নিয়ে পুরো বিশ্বের উৎসাহ দেখার মতো ছিল। ভারত সহ পুরো বিশ্বে অতি উৎসাহের সাথে যোগ দিবস পালন করা হয়েছে। সংযুক্ত রাষ্ট্রেও যোগ দিবস পালন করে ভারতের তৈরি এই ঐতিহ্যবাহী যোগকে সন্মান দেওয়া হয়েছে। তো অন্যদিকে রাহুল গান্ধী (Rahul Gandhi) যোগ দিবসে ভুল ভাল মন্তব্য করে মানুষের আক্রোশের শিকার হয়েছেন। আসলে রাহুল গান্ধী যোগ দিবসের একটা ছবি পোষ্ট করেছিলেন এবং লিখেছিলেন এটাই নতুন ভারত! ছবিতে সেনার কুকুর ও সৈনিকরা এক সাথে যোগ করছিল। এটার উপর মজা উড়িয়ে রাহুল গান্ধী বলেন এটাই কি নতুন ভারত।
আসলে রাহুল গান্ধী এটা জানেন না যে সেনায় নিযুক্ত থাকা কুকুরদের সন্মান কতটা। এমনকি রাহুল গান্ধী যোগ দিবসের গুরুত্ব সম্পর্কেও জানেন না, যে কারণে এমন ভাবে মজা উড়িয়েছেন। একদিকে যখন ভারতের কালচারগুলির পুনরুত্থান হচ্ছে সেই সময় যোগ দিবস নিয়ে রাহুল গান্ধীর এমন নোংরা ভাবে মজা উড়ানো সত্যিই লজ্জাজনক। এখন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ভদ্র ভাষায় কড়া জবাব দিয়েছেন এক মহিলা IPS অফিসার।
ওই মহিলা IPS অফিসারের নাম ডি রূপা। উনি টুইট করে লিখেছেন, সেনা অথবা পুলিশ ডগ হ্যান্ডেলার হয়। অনেক কঠিন ট্রেনিংয়ের পর কুকুরগুলিকে প্রস্তুত করা হয়। সেনা এবং পুলিশের কুকুর শুধুমাত্র তার হ্যান্ডেলারের আদেশ পালন করে। তাই কুকুর ও হ্যান্ডেলারের মধ্যে সম্পর্ক ডিউটির থেকে অনেক এগিয়ে। শুধু এই নয় মহিলা IPS অফিসার ডি রূপা আরো লিখেছেন যে, “এই কুকুররা ব্লাস্টের আগে গন্ধ শুকে বুঝে নেয় এবং VIP দের প্রাণ রক্ষা করে। সত্যিই আমাদের নতুন ইন্ডিয়ার উপর গর্ব হওয়া উচিত।”
Dog handlers be it policemen or soldiers,undergo rigorous training. Every dog obeys the command of its handler only n not of any other handler. Dog-handler relationship extends beyond call of duty. These dogs sniff explosives before blast n save VIPs. Indeed proud of NewIndia. https://t.co/SdeSdmtci4
— D Roopa IPS (@D_Roopa_IPS) June 21, 2019
জানিয়ে দি, রাহুল গান্ধী (Rahul Gandhi) একজন VIP এবং উনাকে আক্রমণ করেই IPS অফিসার ডি রূপা এই টুইট লিখেছেন এবং সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর মুখ পুড়িয়ে দিয়েছেন। রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে এখন রাজনৈতিক আক্রমনও শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীর আক্রমণকে সেনার অপমান বলে উল্লেখ করেছেন অন্যদিকে রাজনাথ সিং বলেছেন রাহুল গান্ধীর সুবুদ্ধি হওয়ার প্রয়োজন রয়েছে। রাহুল গান্ধীকে আক্রমনের জন্য সবথেকে এগিয়ে রয়েছেন পরেশ রাওয়াল, উনি রাহুল বলেছেন কুকুরের বুদ্ধি রাহুল গান্ধীর থেকে বেশি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2J0vfaD
Bengali News