-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কাটমানি ফেরত দিতে পারবেন না বলে, বাড়ি ছেড়ে পালালো তৃণমূলের কাউন্সিলর

- June 23, 2019


দিন কয়েক আগে মাননীয়া মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জী ড্যামেজ কন্ট্রোলের জন্য নজরুল মঞ্চ থেকে দলীয় নেতাদের রাজ্যের মানুষদের থেকে নেওয়া কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মমতা ব্যানার্জীর এই নির্দেশের পর গোটা রাজ্যে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়। কারণ এই মমতা ব্যানার্জীই একসময় দলীয় নেতাদের থেকে কাটমানির ৭৫ শতাংশ ভাগ চেয়ে ছিলেন। আর এখন তিনিই দলীয় নেতাদের কাটমানির টাকা ফেরত দিতে বলছেন।

মমতা ব্যানার্জীর এই নির্দেশের পর গোটা রাজ্যে তৃণমূল নেতা, নেত্রীদের বাড়ি ঘেরাও করে কাটমানির টাকা ফেরত চাওয়া শুরু করে রাজ্যবাসী। বাদ যায়নি তৃণমূল কর্মী, সমর্থকেরাও! তাঁরাও দলীয় নেতাদের বাড়ি ঘিরে কাটমানির টাকা ফেরত নিতে উদ্যোগী হন।

মমতা ব্যানার্জীর এই নির্দেশের পর নতুন করে অক্সিজেন পায় রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে আক্রমণ করার নতুন অস্ত্র হাতে আসে। এমনকি বিজেপির কর্মীরাও বিভিন্ন তৃণমূল নেতা, কাউন্সিলর, প্রধান, পঞ্চায়েত সদস্যদের বাড়ি ঘেরাও করে জনতার থেকে নেওয় কাটমানির টাকা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

মমতা ব্যানার্জীর কাটমানি ফেরত দেওয়ার নির্দেশের পর ঝুলি থেকে বেড়াল বেড়িয়ে আসে। রাজ্যের চারিদিক থেকে তৃণমূল নেতাদের কেচ্ছা সামনে আসতে থাকে। এরকম এক ঘটনা ঘটে বালুরঘাটে। সেখানকার তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর নীতা হাঁসদার কেচ্ছা উজাগর হয়।

অভিযোগ, বালুরঘাটের ১৫ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নীতা হাঁসদা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার মানুষদের থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেন। কাটমানি নেওয়ার দীর্ঘ দিন পরেও এলাকার মানুষকে ঘর না পাইয়ে দেওয়ায় অতিষ্ঠ হয়ে ওঠে এলাকাবাসী। তারপর নীতা হাঁসদার বাড়িতে চরাও হয় এলাকার মানুষ।

কিন্তু নীতা হাঁসদার বাড়িতে গিয়ে দেখা যায় যে, তিনি বাড়িতে নেই, ঘরে তালা। প্রতিবেশীদের থেকে খোঁজ খবর নিয়ে পাওয়া যায় যে, কাটমানির টাকা ফেরত দেবে না বলেই, বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নীতা হাঁসদা। এরপর উপায় না পেয়ে, বালুরঘাট থানায় তৃণমূলের ওই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এলাকাবাসী।

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LcCLBW
Bengali News
 

Start typing and press Enter to search