-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আপনি যেদিন রাজনীতি ছাড়বেন, সেদিন নতুন ভারত হবে, রাহুল গান্ধীকে বললেন বলিউড অভিনেতা রণবীর

- June 23, 2019


আন্তর্জাতিক যোগ দিবসে গোটা দেশে যোগের ছবি ভাইরাল হয়েছে। আর সেই দিনই কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী টুইটারে একটি পোস্ট করেছিলেন, যেটা আগুনের মতো ভাইরাল হয়ে যায়। রাহুল গান্ধী আন্তর্জাতিক যোগ দিবসের দিনে টুইটারে আর্মির ডগ স্কোয়াডের ছবি শেয়ার করে লিখেছিলেন ‘নিউ ইন্ডিয়া”। রাহুল গান্ধীর ওই টুইটারের পোস্টের পর সবাইকে ওনাকে নিয়ে চরম ট্রল করেন।

রাহুল গান্ধীর ওই পোস্ট দেখে বলিউড অভিনেতা রণবীর শৌরি চরম ক্ষুব্ধ হন। রণবীর রাহুলকে লেখেন, ‘যতদিন আপনি আর আপনার পরিবার রাজনীতি না ছাড়বে, ততদিন নিউ ইন্ডিয়া হবেনা।”

রাহুল গান্ধীর পোস্টটিকে রিটুইট করে রণবীর শৌরি লেখেন, ‘এত ঘৃণা?” আপনাদের জানিয়ে রাখি বলিউড অভিনেতা রণবীর ছাড়াও পরেশ রাওয়ালও রাহুল গান্ধীকে এই টুইটের জন্য আক্রমণ করেন। পরেশ রাওয়াল লিখেছিলেন, ‘আপনার থেকে নতুন ভারতের কুকুরেরা বেশি বুদ্ধিমান।”

প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপির সাংসদ রাজনাথ সিং ও রাহুল গান্ধীর এই টুইটের সমালোচনা করেন। উনি লেখেন, ‘রাহুল গান্ধীকে সম্পূর্ণ সন্মানের সাথে বলছি যে, এই সারমেয়রা ভারতীয় সেনার সন্মানিয় সদস্য। আর এরা দেশের সুরক্ষায় নিজেদের বিপন্ন করে দেয়। যখন কেউ বারবার আমাদের সেনাকে অপমান করে, তখন আমি প্রার্থনা করে যে, ভগবান যেন ওনাকে সুবুদ্ধি দেয়।”

ওনার এই টুইটার পোস্টের পর বিজেপি আক্রমণ করতে সময় নেয়নি। বিজেপি নেতা নলিন কোহলি বলেন, ‘রাহুল গান্ধীর কাছে জীবন মজার মতো, উনি শুধু এরকম পোস্ট করার সুযোগ খোঁজেন, যেটা ওনাকে ওনার প্রিয় পিডি (রাহুল গান্ধীর কুকুর” এর স্মরণ করায়।”

এর আগেও সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন রাষ্ট্রপতি এবং সেনার বীরত্বের অসন্মান করেছিলেন রাহুল গান্ধী। সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন, রাহুল গান্ধী মোবাইল নিয়ে ব্যাস্ত ছিলেন। এবং রাষ্ট্রপতি যখন স্যার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ তুলে সেনার বীরত্বের বর্ণনা দিচ্ছিলেন। তখন সংসদে থাকা সবাই একবার টেবিল চাপড়ালেও রাহুল গান্ধী সেনার বীরত্বের জন্য সেটাও করেন নি।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZHzQFn
Bengali News
 

Start typing and press Enter to search