শ্রীলঙ্কায় ( Sri Lanka ) আতঙ্কবাদী হামলার পর এখন পর্যন্ত ২০০ মৌলানা সহ ৬০০ জন বিদেশী নাগরিককে বের করে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার এক মন্ত্রী রবিবার এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বাজিরাও অবর্ধনে বলেন, মৌলানারা বৈধভাবে শ্রীলঙ্কায় এসেছিলেন কিন্তু ভিসার সময় পেরিয়ে যাওয়ার পরেও ঢুকে বসে ছিলেন। তদন্ত করতে গিয়ে এই তথ্য সামনে এসেছে। তাই তাদের উপর জরিমানা লাগিয়ে দেশ থেকে নিষ্কাশিত করা হচ্ছে।
বাজিরাও অবর্ধনে বলেন, দেশে সুরক্ষার তাজা স্থিতিকে লক্ষ রেখে আমরা ভিসা প্রণালীর উপর সমীক্ষা করেছি এবং মৌলানা জাতীয় ধর্মগুরুর উপর ভিসার নিয়মপ্রণালী কঠোর করার নির্ণয় নিয়েছি। ২১শে এপ্রিল শ্রীলঙ্কায় যে ভয়াবহ হামলা হয়েছিল তাতে এক মৌলানা আতঙ্কবাদীও জড়িত ছিল। যার জন্য শ্রীলঙ্কার জনগণ সরকারের উপর লাগাতার চাপ সৃষ্টি করতে লেগেছিল।

শ্রীলঙ্কার ঘটনাকে কেন্দ্র করে সরকার আরো বেশ কয়েকটি বড় পদক্ষেপ উঠিয়েছে। যার মধ্যে বোরখার উপর নিষেধাজ্ঞা ও ধার্মিক স্থলের উপর নজর রাখা একটা বড়ো সিদ্ধান্ত। শ্রীলঙ্কার সবথেকে বড় মসজিদে কিছুদিন আগেই ছাপা চালিয়ে সেখানে থেকে বহু অস্ত্র ও আত্মঘাতী হামলার জ্যাকেট উদ্ধার হয়েছে। যারপর শ্রীলঙ্কা তাদের সার্চ অপারেশন আরো দ্রুত করেছে।
বোরখা বা মুখ ডাকা জাতীয় সমস্থকিছু পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত এর কারণ আতঙ্কবাদী হামলায় সারা নামক এক মহিলা আতঙ্কবাদীও জড়িত ছিল। শ্রীলঙ্কার বোরখা ব্যান হওয়ার পর সেই প্রভাব এখন ভারতের উপরেও পড়েছে। আতঙ্কবাদ নিয়ে চিন্তিত সমাজ ভারতেও বোরখা ব্যান করার দাবি তুলেছে। যদিও ভোট ব্যাঙ্কের রাজনীতির কারণে সেটা হওয়া সম্ভব কিনা তার উপর প্রশ্ন তৈরি হয়েছে। ভারতকে পুনরায় বিশ্বগুরু হতে হলে বিশ্বগুরুর মতো পদক্ষেপ নিতে হবে। তথা ভবিষ্যতের বিপদ এড়াতে আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে বলে মত প্রকাশ করেছেন অনেকে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LqMpTs
Bengali News