-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রী মোদীকে মানিনা! তাই ফেণী নিয়ে রিপোর্ট দেবনাঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

- May 06, 2019

ফেণী চলে গেলেও রাজনীতিতে ঝড়টা এখনো বজায় রয়েছে। এর আগে তৃণমূল থেকে অভিযোগ করে বলা হয়েছিল যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ( Mamata Banerjee) কাছে ফেণীর রিপোর্ট না চেয়ে, সরাসরি রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠিকে ফোন করেছিলেন। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগের পর PMO থেকে জানানো হয় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে ফেণী সম্বন্ধীয় তথ্যের জন্য যোগাযোগ করেছিলেন কিন্তু মমতা ব্যানার্জী একবারও ফোনের জবাব দেননি। PMO থেকে এই তথ্য দেওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জী সূর পাল্টে ফেলে।

আজ বাংলা সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রাম এবং হলিদায়েতে একটি করে সভা করেন তিনি। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি দুবার ফোন করার পরেও মমতা ব্যানার্জী ফোনের জবাব দেওয়ার স্বদিচ্ছা দেখাননি। রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম আমি, কিন্তু মাননীয়া সেটা হতে দেননি।

এরপরেই আজ গোপীবল্লভপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উল্টে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে মানিনা। উনি এক্সপায়ারি প্রধানমন্ত্রী। আমি ফণী নিয়ে রিপোর্ট নতুন প্রধানমন্ত্রীকে দেবো।”

মমতা ব্যনার্জীর এই কথার পরে স্পষ্ট যে উনি নিজের অহংকারের জন্য রাজ্যবাসীকে বিপদে ফেলতে চলেছেন। ওনার মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার হারবেন, আর সেই জন্য তিনি নরেন্দ্র মোদীকে ফেণী নিয়ে কোন রিপোর্ট দেবেন না। কিন্তু মমতা ব্যানার্জীর আশা যদি পূরণ না হয়, নরেন্দ্র মোদীই যদি আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাহলে কি রাজ্য মমতা ব্যানার্জীর এই দম্ভের জন্য ফেণী ঝড়ের সাহায্য পাওয়া থেকে বঞ্চিত হবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2V5qVuS
Bengali News
 

Start typing and press Enter to search