-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমি আমার মেয়েদের বাড়ির বাইরে খেলতে দেব না, কারণ এটা ইসলাম বিরোধী কাজ: শাহিদ আফ্রিদি, পাকিস্তানের পূর্ব ক্রিকেটার।

- May 12, 2019

পাকিস্তানের পূর্ব ক্রিকেটার শাহিদ আফ্রিদি  নিজের মেয়েদের আউটডোর গেম খেলার অনুমতি দিতে অস্বীকার করেছে। ইনডিপেনডেন্ট এর খবর অনুযায়ী, শাহিদ আফ্রিদি উরফ সাহিবজাদা আফ্রিদি নিজের মেয়েদেরকে বাইরের কোনো খেলায় তথা আউটডোর গেমে অংশ নিতে দেবেন না বলে জানিয়েছেন। এটা উনার ধর্মের বিরুদ্ধে বলে মত প্রকাশ করেছেন শাহিদ আফ্রিদি। আফ্রিদি বলেছেন, আমি আমার মেয়েদের ঘরের বাইরে বা অন্য কারোর সামনে খেলতে দিতে পারিনা। কারণ এটা আমার ধর্মের বিরূদ্ধে। আমার ধর্ম এটার অনুমতি দেয় না।

আফ্রিদি বলেন, আমাদের সমাজ ও ধর্ম মেয়েদের বাইরে সবার সামনে খেলার অনুমতি দেয় না। এই কারণে উনিও নিজের মেয়েদের বাইরে খেলার অনুমতি দেবেন না। উনি নিজের ধর্মের প্রতি নিষ্ঠা রাখেন তাই ধর্মের নিষেধাজ্ঞা উনি মানবেন। উনি বলেন, আমার মেয়েরা বাড়ির ভেতরে গেম খেলতে পারে কিন্তু বাইরে খেলার কোনো অনুমতি পাবে না। আফ্রিদির ৪ মেয়ে আছে যাদেরকে উনি ঘরের বাইরে সবার সামনে খেলার অনুমতি দেবেন না কারণ এটা ইসলামের বিরুদ্ধে।

শাহিদ আফ্রিদি বলেন যে এটাই তার অন্তিম সিদ্ধান্ত যা কেউ বদলাতে পারবে না। পাঠকদের জানিয়ে দি, ইসলামিক দেশ পাকিস্তানে মেয়েদের বাইরে খেলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। পাকিস্তানে মহিলাদের ক্রিকেট টিম পর্যন্ত রয়েছে। ক্রিকেট ছাড়াও আরো বেশ কয়েকটি আউটডোর গেমের মহিলা টিম পাকিস্তানে আছে। কিন্তু নিজে ক্রিকেট খেলোয়াড় থাকব শাহিদ আফ্রিদি নিজের মেয়েদেরকে আউটডোর গেম খেলার অনুমতি দিতে চান না। কারণ উনার মতে এটা উনার তথা ইসলামের বিরুদ্ধে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Yordz6
Bengali News
 

Start typing and press Enter to search