-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নবজ্যোত সিং সিধুর উপর চপ্পল ছুঁড়ে মারার কারণ জানালেন মহিলা! শুনে অবাক হলেন পুলিশ ও নেতা।

- May 12, 2019

ভারতের লোকসভা নির্বাচনের অন্তিম পর্যায় যত সামনে আসছে, রাজনৈতিক মহল ততই উত্তপ্ত হয়ে উঠছে। সম্প্রতি দিল্লীর এক রালতে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে এক ব্যাক্তি থাপ্পড় মেরেছিলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী মোদীকে  থাপ্পড় মারার কথা বলে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে কংগ্রেসের স্টার প্রচারক নবজ্যোত সিং সিধুর উপর এক মহিলা চপ্পল ছুঁড়েন। পুলিশ ও মহিলাকে নিজেদের হেফাজতে নিয়েছে যদিও চপ্পল সিধুর উপর পড়েনি বলে খবর পাওয়া গেছে।

তবে ওই মহিলা কেন কংগ্রেসের স্টার প্রচারক নবজ্যোত সিং সিধুর উপর চপ্পল ছুঁড়েছিল তা জানার প্রয়াস করে পুলিশ। হরিয়ানায় নির্বাচনী সভা করার সময় সিধু মোদী বিরোধী ভাষণ দিচ্ছিলেন। ঠিক সেই সময় এক মহিলা উনার উপর চপ্পল ছুঁড়ে মারেন। পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে উনি চপ্পল ছড়ার কারণ বলেন। তবে যে কারণ উনি তুলে ধরেন তা অবাক করার মতো। মহিলাকে পুলিশ হেফাজতে নেওয়ার পর উনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি কংগ্রেস পার্টির নেতা নবজ্যোত সিং সিধুর উপর চপ্পল ছুঁড়েছেন? উত্তরে মহিলা বলেন হ্যাঁ ছুড়েছি। মহিলাকে নাম জিজ্ঞাসা করলে উনি নিজের নাম জিতেন্দ্র কৌর বলে জানান।

মহিলা বলেন, আমিও একজন শিখ কিন্তু এমন ভন্ড নেতাও কোথাও দেখিনি যে সভায় উঠে আল্লাহু আকবর শ্লোগান দেয়। মহিলা বলেন, সিধু নিজে দল পরিবর্তন করে এসেছে এবং প্রধানমন্ত্রী মোদীর উপর অপত্তিজনক শব্দ ব্যবহার করেছে যা মোটেও মেনে নেওয়ার মতো নয়। পুলিশ জিজ্ঞাসা করে যে চপ্পল ছুড়তে আপনার ভয় করেনি? উত্তরে মহিলা বলেন কিসের জন্য ভয় করবে, এই ধরনের লোকজনকে মেরে মেরে রাজনীতি থেকে বের করা উচিত। মহিলা বলেন, রাহুল গান্ধীকে আজ সবাই পাপ্পু বলে ডাকে এই নাম তো সিধুই দিয়েছিলেন। আর আজ কংগ্রেস পার্টিতে যোগদান করে প্রধানমন্ত্রীর উপর আপত্তিজনক মন্তব্য করছেন। তাই আমি সিধুর দিকে লক্ষ করে  চপ্পল ছুঁড়েছি।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ViluZM
Bengali News
 

Start typing and press Enter to search