-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

এবার ভারতীয় সেনাকে বিজেপি, আরএসএস এর কর্মী বানিয়ে দিলেন মমতা ব্যানার্জী!

- May 12, 2019

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ( Mamata Banerjee) বিজেপি এর উপর ভোটারদের প্রভাবিত করার জন্য কেন্দ্র বাহিনীর ব্যাবহার করার অভিযোগ করেন। উনি অভিযোগ করে বলেম বিজেপি, আরএসএস এর কর্মীরা নির্বাচনে প্রভাব সৃষ্টির জন্য কেন্দ্রীয় বাহিনীর পোশাক পড়ে রাজ্যে ঢুকছে। দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তিতে একটি জনসভায় উনি বলেন, ‘আমি কেন্দ্রীয় বাহিনীর অপমান করতে চাইনা। কিন্তু ভোটারদের প্রভাবিত করার জন্য তাঁদের আদেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নামে বিজেপি জোর করে আরএসএস আর তাঁদের কর্মীদের পাঠাচ্ছে।”

মমতা ব্যানার্জী অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা লাইনে দাঁড়ানো ভোটারদের বিজেপিতে ভোট দেওয়ার কথা বলছে। উনি বলেন, ‘তাঁরা এটা কি করে করতে পারে? ভোটারদের বিজেপিতে ভোট দেওয়ার কথা কি কেন্দ্রীয় বাহিনী বলতে পারে? কিছু কর্তব্যরত আধিকারিকদের মোদী সরকারের তরফ থেকে এখানে ভোট করানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তাঁরা যেটা ভালো বুঝছে, সেটাই করছে।”

মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের লজ্জা হওয়া উচিৎ, আপনারা এখানে আপনাদের কর্তব্য করতে এসেছেন। আজ আপনারা মোদীর হয়ে কাজ করছেন, কাল অন্য কারোর ক্ষমতা থাকবে। তখন আপনারা কি করবেন?”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JyGIAh
Bengali News
 

Start typing and press Enter to search