লোকসভা নির্বাচনে বিতর্কিত মন্তব্য এখন খুবই সাধারণ হয়ে উঠেছে। বিতর্কিত মন্তব্যের তালিকায় সবথেকে উপরে নবজ্যোত সিং সিধু ( navjot singh sidhu) এর নাম রয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরে সিধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) গরিমার উপর আঘাত হানেন।নবজ্যোত সিং সিধু প্রধানমন্ত্রী মোদীকে কনে এর হাতের চুড়ির সাথে তুলনা করেন। সিধু বলেন, “নরেন্দ্র মোদী সেই কনের মতো যে রোজ রুটি কম বেলে এবং চুড়ির আওয়াজ বেশি করে। যাতে পাড়ার লোক মনে করে বউ খুব কাজ করছে।”
সিধু এটা বলে, প্রধানমন্ত্রী মোদীর উপর কাজ কম এবং প্রচার বেশি করার অভিযোগ তোলেন। নবজ্যোত সিং সিধু বলেন, নরেন্দ্র মোদী শুধু মিথ্যা বলছে। নরেন্দ্র মোদী ও তার টিম মিথ্যা বলছে বলে অভিযোগ তোলেন সিধু। এখানেই থেমে যাননি নবজ্যোত সিং সিধু। হিন্দি সাইরি পরে নিজের স্টাইলে নরেন্দ্র মোদীকে আক্রমন করেন সিধু। বলেন, ” না রাম মিলা, না রোজগার মিলা- হার গালি মে মোবাইল চালানে বালা বেরোজগার মিলা।”
খবর অনুযায়ী, নবজ্যোত সিং সিধু তার চিরপরিচিত আন্দাজে নরেন্দ্র মোদীর উপর আক্রমন করেন। সিধু বলেন, আমি হিরো নাম্বার-১, কুলি নাম্বার-১, বিবি নাম্বার-১ সিনেমা দেখেছি। কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে মোদীর সিনেমা ফেকু নাম্বার-১ আসতে চলেছে। নবজ্যোত সিং সিধু আরো বলেন, আমি নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী, ডিভাইডার ইন চিফ, আদানি আম্বানির বিজনেস ম্যানেজার মনে করি। প্রধানমন্ত্রী মোদীর উপর সিধুর আপত্তিজনক মন্তব্য এই প্রথম নয়। এর আগেও নরেন মোদীকে রাফেলে ঘুষ খাওয়ার অভিযোগ তুলে আক্রমন করেছেন।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিরোধীদের মনে কি বিদ্বেষ উঠেছে তা তাদের ভাষার মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। এমন কোনো দিন এখন বাদ যায় না, যেদিন প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে অপত্তিজনক মন্তব্য করা হয়নি। বিজেপি দাবি করেছে যে বিরোধী দলের কাছে যখন কোনো ইস্যু থাকে না তখন যে এইভাবে কোনো পার্টি প্রধানমন্ত্রীর উপর অমর্যাদাপূর্ন ভাষা ব্যবহার করতে পারে তা এই প্রথম দেখা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JfTggI
Bengali News