কন্যাকুমারীর এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২৬/১১ তে মুম্বাইয়ে হামলা হল, ভারত সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিলো। কিন্তু তারপরে আর কিছুই হল না। যখন উরিতে হামলা হল, আপনারা নিজেই দেখেছেন আমাদের বাহাদুর সেনারা কি করেছে। যখন পুলওয়ামা হামলা হল, তখনও আপনারা দেখতে পেলেন আমাদের সেনা কি করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, এটা নতুন ভারত। এই ভারত সন্ত্রাসী দ্বারা করা লোকসানের সুদ সমেত বদলা নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বায়ুসেনা কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে বলেন, ‘ভারতীয়রা বাহাদুর পাইলট অভিনন্দনকে নিয়ে গর্ব করে”

উনি বলেন, মোদীকে ঘৃণা করা কিছু রাজনৈতিক দল এখন দেশকেও ঘৃণ্য চোখে দেখছে। এটা দেখে অবাক হই যে, যখন গোটা দেশ আমাদের সেনার উপর গর্ব করছে। তখন কিছু মানুষ আমাদের সেনার করা কাজের উপর সন্দেহ করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে ভারতের পাশে গোটা বিশ্ব আছে। কিন্তু কিছু দল সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইকে সন্দেহর চোখে দেখছে।

উনি বলেন, এরা সেই মানুষ যাদের বয়ানের ফলে ভারতের ক্ষতি আর পাকিস্তানের লাভ হচ্ছে। এরা সেই মানুষ, যাদের জন্য পাকিস্তানি সংসদ আর রেডিওতে খুশি পালিত হচ্ছে। আমি ওদের জিজ্ঞাসা করতে চাই, ভারতের সেনাদের আপনারা সমর্থন করেন নাকি সন্দেহ?
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2T7Ilem
Bengali News