-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমি বংশ বিস্তার করতে আসিনি, আমি ভারতের জন্য বেঁচে আছি আর ভারতের জন্যই প্রাণ দেবোঃ প্রধানমন্ত্রী

- March 01, 2019

কয়েকদিনের মধ্যেই পাকিস্তানকে নিজেদের ওউকাত বুঝিয়ে দেওয়া, কয়েক দিনের মধ্যে পাকিস্তানের মাথা হেট করিয়ে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী আজ দুর্নীতিগ্রস্ত, পরিবারবাদী এবং পাকিস্তান প্রেমী কংগ্রেসকে চরম ভাবে অপদস্ত করলেন।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস এবং তাঁদের সহযোগীদের আক্রমণ করে বলেন, ‘আমি রাজনীতিতে আমার পরিবার অথবা আমার বংশ বৃদ্ধি করার জন্য আসিনি। আমার পরিবার দেশের ১৩০ কোটি মানুষ। আর আমি ভারতের জন্য বেঁচে আছি। আর ভারতের জন্যই মরব। বংশ বৃদ্ধি করা আমার কাজ না।”

প্রধানমন্ত্রী বলেন, আমি এখানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর এই কাজকে এগিয়ে নিয়ে যেতে সবার আশীর্বাদ কামনা করি। নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু সফরে আছেন। সেখান থেকে তিনি পাকিস্তান প্রেমী আর পরিবারবাদী কংগ্রেসের তুলোধোনা করেন।

কংগ্রেসের পরিবারবাদ কারও কাছে লোকানো নেই, প্রথমে সোনিয়া গান্ধী সভাপতি ছিলেন। তারপর হলেন রাহুল গান্ধী। এরপর রাজনীতিতে ঢুকেই সোজাসুজি মহাসচিব এর পদ পেয়ে গেলেন প্রিয়াঙ্কা ভঢড়া। আর এবার তো এটাও শোনা যাচ্ছে যে, জমি মাফিয়া রবার্ট ভঢড়াও কংগ্রেসের টিকিটে লড়তে চলেছেন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2IFG4C6
Bengali News
 

Start typing and press Enter to search