এই সপ্তাহেই ভারত আর রাশিয়ার মধ্যে ২২ হাজার কোটি টাকার চুক্তি হতে চলেছে। ভারতীয় নৌসেনা রাশিয়া থেকে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন লিজে নিতে চলেছে। Akula Class এর সাবমেরিনকে চক্র-৩ নাম দেওয়া হয়েছে। এর আগেও ভারত রাশিয়ার থেকে এরকম দুটো ডুবোজাহাজ লিজে নিয়েছে।
এই চুক্তি রাশিয়া আর ভারতের মধ্যে হওয়া বড় চুক্তি গুলোর মধ্যে একটি। এর আগে ভারত আর রাশিয়ার মধ্যে হওয়া এস-৪০০ চুক্তি নিয়ে আমেরিকা ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল। এই চুক্তির পরেও আমেরিকা ভারতের উপর চাপ ফেলতে পারে। কিন্তু ভারত আমেরিকার চাপ আর হুঁশিয়ারি উপেক্ষা করে নিজেদের মত করে প্রতিরক্ষা চুক্তি করতে ব্যাস্ত।
নিজেকে র্যাডার থেকে বাঁচানো এবং অ্যাটাক করার মামলায় চক্র-৩ সাবমেরিন আমেরিকার সাবমেরিনকেও টক্কর দিতে পারে। এই সাবমেরিনে নিউক্লিয়ার রিঅ্যাক্টার আছে। এই সাবমেরিন ভারতের হাতে এলেই দেশের নৌসেনার ক্ষমতা প্রচুর বৃদ্ধি পাবে। এই সাবমেরিন অনেক দিন পর্যন্ত জলের নীচে থাকতে পারে। আর এই সাবমেরিনকে র্যাডারে ধরা মুশকিল।
চক্র-২ এর লিজ ২০২২ সালে শেষ হয়ে যাবে। এটাও শোনা যাচ্ছে যে, চক্র-৩ হাতে পাওয়ার আগে, চক্র-২ এর লিজ আরও পাঁচ বছর বাড়ানো হবে। চক্র-৩ সেনাতে যুক্ত হয়ে চক্র-২ এর যায়গা নেবে, আর আনুমানিক ১০ বছর দেশের সেবায় নিয়োজিত থাকবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2ExO8iZ
Bengali News