-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমি ক্ষমতার লোভ করিনা, এবার দেশের শত্রুদের ঘরে ঢুকে মারবঃ প্রধানমন্ত্রী

- March 04, 2019

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জঙ্গিদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। উনি বলেছেন, এবার ক্ষমতার চিন্তা না করেই শত্রুদের ঘরে ঢুকে মারা হবে। সোমবার গুজরাটের আহমেদাবাদ থেকে সন্ত্রাসবাদী এবং ভারতের শত্রুদের কড়া হুঁশিয়ারি দিয়ে এই কথা বলেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, দেশ কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের হানায় আহত হয়েই আসছে। আর এরপরেও কিছু মানুষ এগুলো নিয়ে রাজনীতি করছে। উনি বলেন, ‘এটা নতুন ভারত, এই ভারত জঙ্গিদের সামনে মাথা নোয়াবে না। বেছে বেছে বদলা নেওয়া হবে। দরকার পরলে শত্রুদের ঘরে ঢুকে হিসেব পরিশোধ করা হবে। ৪০ বছর ধরে সন্ত্রাসবাদ ভারতের ছাতিতে গুলি মেরে আসছে। কিন্তু ভোট ব্যাংকের রাজনীতিতে মত্ত মানুষেরা পদক্ষেপ নিতেই ভয় পেত। আমি ক্ষমতার লোভ করিনা। আমি শুধু আমার দেশের চিন্তা করি।”

পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পরেও কিছু বিরোধী নেতা হামলার প্রমাণ চাইছে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে বলেন, ‘ দেশের সবথেকে বড় দুর্ভাগ্য হল কিছু নেতা এমন বয়ানবাজী করে যে, পাকিস্তানের পত্রিকায় হেডলাইন হয়ে যায়।”



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EuG9TT
Bengali News
 

Start typing and press Enter to search