-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নদীয়ায় বড়সড় ভাঙন তৃণমূলে… শতাধিক যুব কর্মী যোগ দিলেন বিজেপিতে

- March 17, 2019

সামনেই লোকসভার নির্বাচন আর সেই উপলক্ষে নদীয়ার চাকদহের মৈত্রী ভবনে বিজেপির যুব মোর্চা একটি সন্মেলনের আয়োজন করে। ওই সন্মেলনে উপস্থিত ছিলেন নদীয়া জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি ভাস্কর ঘোষ। আর ওনার হাত ধরেই এদিন শতাধিক যুব কর্মী তৃণমূল আর সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

কার্যত লোকসভা ভোটের আগে এরাজ্যে কোমর বেঁধে নেমেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে নানান ইস্যুতে সরব। আর বিজেপির জনপ্রিয়তা যে দিনদিন বেড়েই চলেছে সেটা শাসক দলে ভাঙন দেখেই বোঝা যায়। শুধুমাত্র এ মাসেই শাসক দল ছেড়ে বিজেপিতে নাম লিখয়েছেন দুজন বিধায়ক এবং একজন সাংসদ।

তাছাড়াও বিধায়ক অর্জুন সিং এর বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুর লোকসভা নির্বাচনে বিজেপির শক্তি কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। আরেকদিকে অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃণমূলের হাতছাড়া হয়েছে ভাটপাড়া পুরসভা।

এর সাথে নৈহাটির আশেপাশের কয়েকটি পুরসভা হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। যদিও কয়েকটি বিধায়ক আর কয়েকটি সাংসদ নিয়েই খান্ত নয় বিজেপি। বিজেপি সূত্র অনুযায়ী লোকসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাতে চলেছে একগাদা বিধায়ক ও সাংসদ।

বিজেপি যে তাঁদের ২৩টি আসন জয়ের লক্ষ্যমাত্রার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে, সেটা বলাই বাহুল্য।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HCPsnR
Bengali News
 

Start typing and press Enter to search