-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জঙ্গলমহলে গেরুয়া উত্থান, তৃণমূলে ছেড়ে বিজেপিতে নাম লেখাল ৫৮ টি পরিবার

- March 17, 2019

লোকসভা ভোটের আগে জঙ্গলমহলে ফের গেরুয়া উত্থান। রবিবার সিপিএম, কংগ্রেস ও তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন ৫৮টি পরিবার। রবিবার পুরুলিয়া শহরের দুলমি নডিহা এলাকা বিজেপির পার্টি অফিসে গিয়ে বিজেপিতে নাম লেখালেন বিরোধী দল থেকে আসা প্রায় ১৫০ জন কর্মী সমর্থক।

এদিন বিরোধী দল থেকে আসা কর্মী সমর্থকদের হাতে বিজেপির পতাকা তুলে দেন পুরুলিয়া জেলার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। যোগী আদিত্যনাথ পুরুলিয়া সফরের পড়ত থেকে প্রায় দিনেই বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পরে গেছে।

এদিন পুরুলিয়ার  ৫,৬,৮,১০ এবং ২৩ নম্বর ওয়ার্ড থেকে বেশ কয়েকজন তৃণমূল কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে। গত পঞ্চায়েত ভোটে পুরুলিয়ায় তৃণমূলকে বেশ টেক্কা দিয়েছে বিজেপি। আর বিজেপি এই আসনটিকে পাখির চোখ করে রেখেছে বিজেপি।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Jmpqb1
Bengali News
 

Start typing and press Enter to search