দিজ্ঞজ ভারতীয় নেতা মনোহর পরিক্কর আমাদের মধ্যা আর নেই! ওনাকে সবসময় ওনার রাজনৈতিক জ্ঞানের জন্য জানা যাবে। কিন্তু রাজনীতির বাইরেও ওনার আরেকটি পরিচয় ছিল। আসুন জেনে নিন ভারতের এই রাজনেতার কিছু তথ্য।

মনোহর পরিক্কর এর ক্ষেত্রে কর্মঠ আর একগুঁয়ে শব্দগুলি অনেক কম বলে মনে হয়। উনি নাকে নল লাগিয়ে অফিসে গিয়ে দরকারি কাজ দেখতেন। আরেকটা জিনিষ দিয়েও মনোহর পরিক্করকে জানা যায়, সেটা হল উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নিজের স্কুটার নিয়ে অফিসের কাজের জন্য বেড়িয়ে পরতেন।

ওনাকে ২০০০ সালে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। তিনি ব্যবসায়িক উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। ২০১৪ সালে ওনাকে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দ্বায়িত্ব দেওয়া হয়। তিনি আইআইটি পাস হওয়া দেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি Metallurgical নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছিলেন। গোয়াতে বিজেপির স্থাপনা করার শ্রেয় ওনাকেই দিতে হয়।

উনি ১৯৭৮ সালে IIT মুম্বাই থেকে স্নাতক করেছিলেন। তাঁর আগে উনি গোয়ার একটি সাধারণ স্কুলে পড়াশোনা করেছিলেন। IIT থেকে পড়াশুনা পুরো করার পর উনি ঠিক করলেন ম্যাশিনের মধ্যে ফেঁসে না থেকে সামাজিক স্তরে কাজ করবেন।

১৯৮০ সালে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যাওয়া শুরু করলেন। ১৯৯৪ সালে প্রথমবার উনি বিধানসভায় লড়াই করেন, আর জিতেও ছিলেন। ছয় বছর পর উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। এটা নিয়ে উনি কখনো অহংকার করেন নি। ছাত্র জীবন থেকেই উনি খুব সাধারণ জীবন যাপন করতেন।

উনি নিজের ব্যাক্তিগত জীবনে চরম একগুঁয়ে হওয়ার পরিচয় দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার এক বছর পরেই ওনার স্ত্রীর ক্যান্সারে মৃত্যু হয়। তারপর সন্তানদের দ্বায়িত্ব সামলাতে সামলাতে ওনাকে রাজ্যও সামলাতে হয়। বিগত কয়েক বছর ধরে উনি ক্যান্সারে ভুগছিলেন। এত গুরুতর অসুখ হওয়ার পরেও উনি রাজ্য সামলাচ্ছিলেন।

পরে বিরোধীরা ওনার অসুস্থতা আর অফিসে এসে কাজ না করার অভিযোগ আনলে উনি নাকে গ্লুকোজ এর নল লাগিয়ে অফিসের কাজ করেন। বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী নেতারাও ওনার সরলতা ও জীবনযাত্রাকে স্যালুট জানিয়েছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HBGRSx
Bengali News