-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“আমরা ১টা দুটো নয় বরং ১৫ টি সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, কিন্তু কাউকে জানায়নি”: অশোক গেহলেট, কংগ্রেস নেতা।

- March 14, 2019

উরি হামলার পর এবং পুলবামা হামলার পর ভারতের সেনা পাকিস্থানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক করেছিল। কিন্তু কংগ্রেস পার্টির নেতারা এই দুই ক্ষেত্রেই সরকার ও সেনার কাছে থেকে প্রমান চাইতে শুরু করেছিল। কংগ্রেস সেই পার্টি যারা পুলবামা হামলার পর পাকিস্থানের সুরে সুরে মিলিয়ে কথা বলেছিল বলে চর্চিত হয়েছিল।

তবে এখন কংগ্রেসের বড় নেতা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে অদ্ভুত মন্তব্য করেছেন। মন্তব্য এমন যে মানুষজন কি প্রতিক্রিয়া দেবে সেটাই বুঝে উঠতে পারছে না। অশোক গেহলেতের দাবি যে কংগ্রেস আমলে ১ টা দুটো নয় পাকিস্থানের উপর ১৫ বার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিন্তু কংগ্রেস কাউকে জানায়নি।

অশোক গেহলেটের মন্তব্যকে দালাল মিডিয়া দেশের জনগণের সামনে খুবই সিরিয়াসলি পেশ করতে শুরু করেছে। অশোক গেহলেত এর মন্তব্য নিয়ে অনেকে হাসাহাসি করতে শুরু করেছে। কারণ কংগ্রেস সেই পার্টি যারা নিজেদের ছোট ছোট কাজগুলোকে নিয়েও বড়াই করতে থামে না। অথচ গেহলেটের দাবি যে ১৫ টি সার্জিক্যাল স্ট্রাইক করেও তারা কাউকে জানায়নি।

অনেকে বলেছেন যে অশোক গেহলেট হয়তো স্বপ্নে পাকিস্থানের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। এমন স্ট্রাইক করেছেন যে পাকিস্থানের তরফ থেকে কোনো কান্না কাটিও শুনতে পাওয়া যায়নি। কিছুজনের দাবি ভারতের সাহসিকতাকে লুকিয়ে রাখা ঠিক নয়, অশোক গেহলেত সার্জিক্যাল স্ট্রাইকের সময় ও স্থানগুলি দেশকে জানাক।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2F2ruQ9
Bengali News
 

Start typing and press Enter to search