-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

৩১ মার্চ পর্যন্ত মোদী সরকার দেবে ১ লক্ষ কোটি টাকার ঋণ, জানুন কিভাবে আবেদন করবেন?

- March 14, 2019

মোদী সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল ‘মুদ্রা যোজনা“। এই প্রকল্প অনুযায়ী ব্যাংক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়। এখনো পর্যন্ত এই স্কিম অনুযায়ী সরকার ৮ লক্ষ কোটি টাকার ঋণ দিয়েছে। ২০১৮-১৯ এর বাজেটে সরকার এই প্রকল্প অনুযায়ী ৩ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

রিপোর্টস অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সরকার ২ লক্ষ কোটি টাকার ঋণ দিয়েছ। আর এর জন্যই সমস্ত ব্যাংকে সার্কুলার জারি করে এই মাসের মধ্যে বাকি ১ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়ার টার্গেট দিয়েছে সরকার।
আপনি যদি ব্যাবসার জন্য ঋণ নিতে চান, তাহলে আপনি ৩১ মার্চের আগেই আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন। আসুন আপানদের জানিয়ে দিই এই ঋণের আবেদন করতে গেলে আপনাকে কি কি জিনিষ মাথায় রাখতে হবে?

মুদ্র লোন তিনটে ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। শিশুদের জন্য ৫০ হাজার পর্যন্ত ঋণ। কিশোরদের জন্য ৫০ হাজারের বেশি কিন্তু ৫ লক্ষের কম। আর ৫ লক্ষ থেকে ১০ লক্ষ পর্যন্ত লোন অ্যামাউন্ট এর ঋণ দিচ্ছে সরকার।

যদি আপনি নতুন ব্যাবসা শুরু করতে চান, তাহলে আপনাকে এটা জেনে রাখতে হবে যে, আপনার কাছে যেন শিক্ষাগত, টেকনিক্যাল অথবা প্রোফেশনাল এডুকেশন সমন্ধ্যে সবরকম নথিপত্র থাকে। এই নথি গুলো ঋণ আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে আপনাকে।

আর আপনি যদি ব্যাবসা বাড়াতে চান তাহলে আপনাকে ব্যালেন্স শিট, ট্য্যাক্স সার্টিফিকেট, বিজনেস সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স অবশ্যই রাখতে হবে।

যখন আপনি ঋণের জন্য আবেদন করবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি কি নিয়ে আপনার ব্যাবসা শুরু করতে চান? সেই ব্যাবসার বেসিক জ্ঞান আপনাকে অবশ্যই রাখতে হবে। যদি আপনার নতুন ব্যাবসা সমন্ধ্যে আপনার বেসিক জ্ঞান না থাকে, তাহলে আপনার ঋণের আবেদন ক্যান্সেল করে দেওয়া হবে।

মুদ্রা লোনের সমর আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেট্মেন্ট ও দিতে হবে। আর সেই স্টেটমেন্টে কোন গলদ থাকলে ব্যাংক আপনার ঋণের আবেদন খারিজ করে দেবে।

যদি আপনি মুদ্রা লোন নিতে চান তাহলে সবার আগে মনে রাখুন, ব্যাংক অন্য অসুরক্ষিত ঋণগুলির মতই আপনার ক্রেডিট ইতিহাসের ঘেঁটে দেখবে। এরজন্য আপনি এটা আগে দেখুন যে আপনার আগের কোন ঋণ নেই, আর আপনার আগের ঋণ ঠিক সময়মত শোধ করে দিয়েছেন। আপনার সিবিল স্কোর ভালো না হলে ব্যাংক আপনাকে ঋণ দেবে না।

যদি আপনার ব্যাবসা শুরু করা অথবা ব্যাবসাকে বাড়ানোর জন্য ১০ লক্ষ টাকার ঋণ নিতে চান, তাহলে আপনি তরুণ স্কিমে আবেদন করতে পারেন। আর এরজন্য আপনাকে জরুরি কাগজপত্র ছাড়াও দুই বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন অ্যাপ্লিকেশন ও দেখাতে হবে। যদি আপনি তা না করেন, তাহলে ব্যাংক আপনাকে ঋণ দেবে না।

যদি আপনি মুদ্রা লোনের জন্য আবেদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ফর্মে জিজ্ঞাসা করার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আর ব্যাংকের দেওয়া সমস্ত নির্দেশ আপনাকে অক্ষরে অক্ষরে পাওন করতে হবে। তাহলেই আপনি অতি সহজেই মুদ্রা লোন পেয়ে যাবেন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2O7Gikp
Bengali News
 

Start typing and press Enter to search