এক আত্মীয়র বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিজেপি নেতা অপূর্ব চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের থানার গুঞ্জরিয়া এলাকায়। অভিযোগ, রাত দশটা নাগাদ বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে আচমকা তৃণমূল আক্রান্ত দুষ্কৃতীরা বিজেপি নেতা অপূর্ব চক্রবর্তীর উপর হামলা করে।
Islampur BJP worker Shri Apurba Chakraborty brutally attacked by TMC goons. He is critical and admitted in Uttar Banga medical college.
The reason we have demanded West Bengal be declared as a "super sensitive" state and the deployment of central forces in every polling booth. pic.twitter.com/F4H4UAf7uO
— BJP Bengal (@BJP4Bengal) March 14, 2019
স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখে ছুটে এলে পালায় দশ থেকে বারো জনের দুষ্কৃতী দল। ঘটনার অপূর্ব বাবুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। শারিরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি হাসপাতালে।
বিজেপির উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি সুরজিৎ সেন এই ঘটনার তীব্র নিন্দা করেন। উনি বলেন তৃণমূলের রাজস্ত্বে এরাজ্যের কেউ সুরক্ষিত না। বিরোধীতা করলেই তাঁকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া অথবা তাঁর জীবন কেড়ে নেওয়ার কাজ করে তৃণমূল। সুরজিৎ সেন এই ঘটনায় জড়িত থাকা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UCj5cN
Bengali News