-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভিডিও: ২৫ বছর আগে নরেন্দ্র মোদীর গেরুয়া সভা, তখন কোনো পদে ছিলেন না! কিন্তু দাপট ছিল সিংহের মতোই…

- March 14, 2019

প্রধানমন্ত্রী মোদীর ২৫ বছর পুরানো একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী একটা সভাকে সম্বোধিত করছেন। সেই সময় নরেন্দ্র মোদী সাংসদ, বিধায়ক কোনো কিছুই ছিলেন না। উনি শুধুমাত্র বিজেপির একজন নেতা ছিলেন। নরেন্দ্র মোদী বিজেপির আরেক নেতা মুরলি মনোহর জোশির সাথে ২৫ বছর আগে ২৬ শে জানুয়ারি শ্রীনগরের লালচকে তেরঙা পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন।

সেই সময় কাশ্মীর ঘাঁটিতে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছিল। আতঙ্কবাদীদের উৎপাত চরমে উঠেছিল। আতঙ্কবাদীরা হুমকি দিয়েছিল যে কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। আতঙ্কবাদীরা বলেছিল যে মায়ের দুধ খেয়ে থাকলে লালচকে তেরঙা উড়িয়ে দেখাক কেউ।

নরেন্দ্র মোদী আতঙ্কবাদীদের চ্যালেঞ্জকে স্বীকার করে নিয়েছিল। নরেন্দ্র মোদী ও মুরলী মনোহর জোশি লালচকে তেরঙা উড়িয়ে এসেছিলেন। সেই সময়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে নরেন্দ্র মোদী বলছেন যে আমি কয়েক ঘন্টা পরেই লালচকে তেরঙা উড়িয়ে আসবো। তখনই দেখা যাবে কে মায়ের দুধ খেয়েছে।

ভিডিও দেখলে বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদি আতঙ্কবাদের প্রতি তখন যতটা কঠোর ছিলেন এখনও ততটাই কঠোর রয়েছেন। ভিডিওটি পাঠকদের জন্য উপরে দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী মাথায় গেরুয়া পাগড়ি পরিধান করে আতঙ্কবাদীদের চ্যালেঞ্জ জানাচ্ছেন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HxI50X
Bengali News
 

Start typing and press Enter to search