এবার যত কঠিন পরিস্থিতি সামনে আসুক ভারত থামবে না। যখন পুরো বিশ্বে আর্থিক মন্দাতে ভুগতে শুরু করেছে তখন ভারত দেশ লাগাতার আর্থিকদিকে নিজের শক্তি বৃদ্ধি করেই চলেছে। ভারতের এই বৃদ্ধি পাওয়া প্রভাব পুরো বিশ্ব লক্ষ করছে যার জন্য সমগ্র বিশ্ব ভারতের সাথে বন্ধুত্ব করার জন্য লাফিয়ে সামনে আসছে। বর্তমান সময়ে বিশ্বের সবথেকে বেশি বিদেশী ইনভেস্টমেন্ট আসা দেশ হলো ভারত। এর একটাই কারণ- সমস্ত দেশ এটা বুঝতে পেরেছে যে আগামী সময়ের মহাশক্তি হিসেবে ভারত সামনে আসতে চলেছে।
এখন আরো একটা বড় খবর সামনে আসছে যা বিশ্বকে চমকে দেওয়ার সাথে সাথে শত্রু দেশগুলির ঘুম উড়িয়ে দিয়েছে। আসলে ভারতে ৬ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি নিয়ে আমেরিকা ও ভারতের মধ্যে সহমতি সম্পন্ন হয়েছে। ওয়াসিংটনে থাকা ভারতের বিদেশ সচিব বিজয় গখলে এবং আমেরিকার মিলিটারি অফিসার এন্দ্রিলা থমসন এই বিবৃতি দিয়েছেন।
ভারত সরকার ২০২৪ পর্যন্ত দেশের পরমাণু শক্তিকে ৩ গুন করার পরিকল্পনা করেছে যার জন্য এখন রাস্তা খুলে গেছে। এর আগেও ভারত বেশ কয়েকটি দেশের সাথে নিউক্লিয়ার চুক্তি করেছিল। বুধবার এক বৈঠকের পর আমেরিকা ভারতে ৬ টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার ঘোষণা করেছে। লাগাতার ২ দিন ধরে বৈঠকের পর আমেরিকা এই ঘোষণা করেছে।
U.S. and India agree to establish six U.S. nuclear power plants in India https://t.co/MZeRHfsHLb pic.twitter.com/Yg2QbztZeY
— Reuters India (@ReutersIndia) March 13, 2019
একইসাথে আমেরিকা নিউক্লিয়ার গ্রুপে ভারতের সদস্যতার সমর্থন দেওয়ার বিষয়েও বার্তা রেখেছে। নিউক্লিয়ার গ্রুপে সদস্যতা পাওয়ার জন্য ভারত লাগাতর চেষ্টা চালাচ্ছে কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় বাধা প্রদান করছে চীন। চীন ভারতের বিকাশ আটকানোর জন্য প্রয়াস করেই চলেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TMt6a9
Bengali News