আজ দেশের একটা বড় ক্ষতি হয়ে গেল। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর আজ গোয়ার এক হাসপাতালে পরলোকগমন করেছেন। বহু সময় ধরে উনি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। আজ ১৭ মার্চ সন্ধ্যে ৭.৩০ সময়ে উনি স্বর্গবাস করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মনোহর পরিকরের মৃত্যুতে শোক ব্যাক্ত করেছেন।
জানিয়ে দি, মনোহর পারিকর একজন সৎ, সরল ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যাক্তি ছিলেন। উনার মতো সরল রাজনৈতিক মানুষ খুঁজে মেলা খুবই কঠিন ব্যাপার। আজ সকাল থেকেই উনার অবস্থা খুবই জটিল হয়ে উঠেছিল। ডাক্তারেরা উনাকে বাঁচানোর জন্য বহু প্রয়াস করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আজ সন্ধ্যে বেলা উনি পরলোকগমন করেন।
উনার ছবি খুবই সরল সাধারণ ছিল। উনি গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু খুব সহজেই উনাকে রাজ্যের মানুষ কাছে পেতেন। উনার জীবন যাত্রাও খুব সরল ছিল। এই কারণে উনাকে সাধারণ মানুষ খুবই ভালোবাসত। উনি গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন এবং দেশের রক্ষামন্ত্রী হিসেবেও উনি এক সময় গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। উনার আত্মার শান্তি কামনা করি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2FbhZ11
Bengali News