নিজের বাড়িতে লোক ডেকে অনুষ্ঠান করে নিজের দলের পোল খুললেন তৃণমূলের বিধায়ক হামিদুল রহমান। উনি বাড়িতে অনুষ্ঠান করে তৃণমূলের নেতা আর কর্মীদের জ্ঞান স্বরূপ বলেন, ‘আমরা নেতা আর প্রধানেরা মিলে কুকর্ম করি। লোকে আমাদের ভোট দেবে না। এর থেকে আমরা মমতা ব্যানার্জীর নামে প্রচার করলে মানুষে আমাদের উপর থেকে রাগটা ভুলে আমাদের ভোট দেবে”

শনিবার বাড়িতে পার্টি মিটিং ডেকে এমনই মন্তব্য করলেন চোপরার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। ওনার এই কথা শুনে কর্মীরা হেসেই খুন। উনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন যে, ‘দিনে এক ঘন্টা করে সময় বের করে মমতা ব্যানার্জীর রুপশ্রী, কন্যাশ্রী, সবুজসাথী আর পেনশন প্রকল্পের প্রচার গুলো করেন। আর বাকি সময় পরিবারকে দিন। মানুষ মমতা ব্যানার্জীর নামেই ভোট দেবে”
একদিকে যখন রাজ্যের বিরোধীরা তৃণমূল নেতাদের দুর্নীতি নিয়ে সরব। আবার সিবিআই আটকে চারিদিকে নাজেহাল শাসক দল। তখন এরকম একটা ভিডিও সামনে আসার পর চরম চাপে পড়তে চলেছে শাসক দল সমেত দলের সুপ্রিমো মমতা ব্যানার্জী।

কদিন আগেই সিবিআই নিয়ে চরম নাটক দেখল রাজ্য। দুর্নীতিতে অভিযুক্ত অফিসারকে বাঁচাতে ধরনায় পর্যন্ত বসতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। ধরনায় বসে উনি ভেবেছিলেন যে সিবিআই এর চাপ হয়ত হাঁটানো যাবে, কিন্তু সুপ্রিম কোর্ট ও দুর্নীতিতে অভিযুক্ত কলকাতা পুলিশ কমিশনারকে সিবিআই এর সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়।
যদিও সুপ্রিম কোর্টের রায়ের পর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী সেটাকে নিজের নৈতিক জয় বলে ঘোষণা করেছিলেন। কিন্তু সেটা ওনার জয় কি করে হল, সেটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ সিবিআই চেয়েছিল রাজীব কুমারকে জেরা করতে। আর সুপ্রিম কোর্ট ও আদেশ জারি করে রাজীব কুমারকে সিবিআই এর সামনে হাজিরা দিতে বলে।
বিগত দুদিন ধরে শিলিংয়ে ম্যারাথন জেরা করা হচ্ছে রাজীব কুমারকে। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী রাজীব কুমারকে খাঁচা বন্দি করতে বেশ কোমর বেঁধে নেমেছে সিবিআই। আরেকদিকে সারদা চিট ফান্ডে অমানতকারীরা সিবিআই এর এই জেরার ফলে কিছুটা হলেও আশার আলো দেখছে।
কিন্তু এত কিছুর কাণ্ডের পর, তৃণমূল বিধায়কের এই ভিডিও বেস অস্বস্তিতে ফেলতে চলেছে গোটা দলকে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GifEVd
Bengali News