দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলায় জঙ্গি আর সেনার মধ্যে সংঘর্ষ চলছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেনার এনকাউন্টারে খতম হয়েছে দুই জঙ্গি। কাশ্মীরের কেল্লম গ্রামে লুকিয়ে থাকা জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনার জওয়ানেরা। দুই তরফ থেকেই লাগাতার ফায়ারিং চলছে। জঙ্গিরা কখন আর কি করে এই গ্রামে ঢুকেছে সেটার খবর এখনো পাওয়া যায়নি।

গতকাল রাতে কেল্লম গ্রামে জঙ্গি গতিবিধির কথা কানে আসে সেনার। ইনপুট পাওয়ার পর সেনা চারিদিক থেকে ওই গ্রামকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিরা সেনার উপরে গুলি চালাতে শুরু করে দেয়। সেনাও তখন চুপ করে না থেকে, তাঁদের মোক্ষম জবাব দেওয়া শুরু করে। এখন দুই তরফ থেকেই লাগাতার ফায়ারিং হওয়ার খবর আসছে। প্রাপ্ত খবর অনুযায়ী ওই গ্রামে ৩-৪ জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাঁদের মধ্যে দুজনকে আগেই খতম করেছে সেনা।
পুলওয়ামা জেলায় বুধবার রাতে সেনা আর জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পুলিশের অনুসারে চকুরা গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায়। তারপর সেনা ওই এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলে। আর তল্লাশি অভিযান চালায়। পুলিশের এক আধিকারিক জানান, ‘ যখন জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়, তখন তাঁরা সেনার উপর গুলি চালানো শুরু করে দেয়। আর তারপর আমাদের সেনাও গুলি চালানো শুরু করে। এনকাউন্টারের যায়গা থেকে একটু দূরেই পাথরবাজেরা সেনার উপর পাথর ছোঁড়ার কাজ শুরু করেছিল”
এমাসের প্রথম দিনে পুলওয়ামার একটি গ্রামে সেনার সাথে জঙ্গিদের সংঘর্ষ হয়েছিল। আর সেই সংঘর্ষে জইশ-এ-মহম্মদ এর দুই জঙ্গি সেনার হাতে খতম হয়েছিল। পুলিশের অনুসারে ওই জঙ্গিদের সেনা আর পুলিশের যৌথ অভিযানে খতম করা হয়েছিল। ওই অভিযানে রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ আর রাজ্য পুলিশের বিশেষ বাহিনী যুক্ত ছিল। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর রাতের বেলায় অভিযান চালিয়ে, জঙ্গিদের খতম করা হয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2I644ht
Bengali News