বিজেপি দেশের প্রথম রাজনৈতিক পার্টি হতে চলেছে যে দেশের দশ কোটি জনতার সাথে পরামর্শ করে ঘোষণা পত্র বানাবে। বিজেপি তাঁদের এই ঘোষণা পত্রের নাম সংকল্প পত্র দিয়েছে। বিজেপির বড় বড় নেতারা দেশের প্রতিটি রাজ্যে গিয়ে প্রত্যেক ধরনের মানুষের থেকে সংকল্প পত্রের জন্য পরামর্শ নিচ্ছে। আর তাঁর সাথে আম জনতাকে এটাই শোনাচ্ছে যে মোদী সরকার এই সাড়ে চার বছরে কি কি কাজ করেছে। আর সেই নেতারা মানুষদের এটাই পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে চাইছে যে, নরেন্দ্র মোদীর কাছে দেশের প্রতিটি জনতাই সমান।

এই সুত্রেই শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ শিঙ পাটনায় গিয়ে মানুষের কাছ থেকে তাঁদের পরামর্শ নেন। সেই সময় রাজনাথ সিং পাটনার অধিবেশন ভবনে ডাক্তার, আইনজীবী, প্রফেসর, সমাজসেবী আর মানবাধিকার কর্মীদের সাথে কথা বলেন।

তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সংকল্প পত্রের সম্পূর্ণ সংকল্পনার ব্যাপারে সবার সাথে চর্চা করেন। উনি বলেন, নরেন্দ্র মোদীর সরকার সাড়ে চার বছরে যা কাজ করেছে, সেটা ৫৫ বছরে কংগ্রেসের সরকার করতে পারেনি। উনি বলেন, এইবার বিজেপি আর দৃঢ় এবং সংকল্পবদ্ধ হয়ে কাজ করতে চায় দেশের জন্য। আর সেইজন্য দেশের দশ কোটি মানুষের কাছ থেকে আগামী পাঁচ দশ বছরের কাজের জন্য পরামর্শ নেওয়া হচ্ছে। এরফলে দেশের জনতার চাহিদা অনুযায়ী নরেন্দ্র মোদী সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
রাজনাথ সিং জানান, বিজেপির কাছে দেশের প্রতিটি মানুষের গুরুত্ব আছে। আরেকদিকে বিহার বিজেপির পর্যবেক্ষক এবং বিজেপির রাষ্ট্রীয় মহামন্ত্রি ভুপেন্দ্র যাদব বলেন, আগামী তিরিশ থেকে চল্লিস দিনের মধ্যে দেশের ১০ কোটি মানুষের থেকে পরামর্শ নিয়ে সংকল্প পত্র তৈরি করা হবে। আর তারপর বিজেপির নেতারা সেই সংকল্প পত্রের অনুসারে কাজ করবে।
বিজেপির এই কাজ দেশে প্রথমবার হতে চলেছে। এর আগে দেশের কোন রাজনৈতিক দলই দেশের উন্নতির জন্য মানুষের থেকে পরামর্শ নেয়নি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2DotW2H
Bengali News