-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

UN তে পাকিস্থানকে দেওয়া হবে বড় ঝটকা! মাসুদ আজহার ও তার ভাইয়ের উপর লাগানো হবে আন্তর্জাতিক ব্যান।

- February 24, 2019

সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ কড়া ভাষায় পুলবামা হামলার নিন্দা করেছেন। ভারত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এ পাকিস্থানকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া উপর কাজ শুরু করেছে। আর ওই ইস্যুতে ফ্রান্স ভারতের সাহায্য করতে নেমেছে। ফ্রান্স কিছু দিনের মধ্যেই জইস-মহম্মদ এর প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লাগানোর জন্য প্রস্তাব পেশ করবে। সরকার আর্থিক, সৈনিক ও আন্তর্জাতিক সমস্থ দিক থেকে পাকিস্থানের উপর হামলা করার জন্য নেমে পড়েছে।

পাকিস্থানের উপর চাপ সৃষ্টি করার উদ্যেশে ভারত ও ফ্রান্স পস্তুতি নিচ্ছে। জঙ্গি মাসুদ আজহারের উপর ব্যান লাগানোর সাথে সাথে ভারত অন্যান্য বিকল্পের উপরেও লক্ষ রাখছে। মাসুদের আজহারের ভাই আব্দুল রউফ আসগারের উপর ব্যান লাগানোর জন্যেও পস্তুতি নেওয়া হচ্ছে। একবার কোনো মাসুদের উপর ব্যান লাগানো হলে মাসুদ আজহার বাধ্য হবে পাকিস্থানে আন্ডারগ্রউন্ড হতে।

আধিকারিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সরকার সমস্ত প্রমান সহ একটা পুরো ফাইল তৈরি করছে যার মাধ্যমে আজহার সহ বাকি জইস আতঙ্কবাদীদের উপর ব্যান লাগানো হবে। এখন দেখার বিষয় এটাই যে, আসগার ও অন্যান্য আতঙ্কবাদীদের UN এর সেকশন কমিটি ১২৬৭ অনুযায়ী  নিষেধাজ্ঞা শ্রেণীতে ফেলার জন্য আলাদা করে প্রস্তাব রাখা হবে নাকি মাসুদ আজহারের সাথেই পেশ করা হবে।

তবে জইস-ই-মহম্মদের প্রধান প্রধান আতঙ্কবাদীদের উপর ব্যান লাগানোর জন্য ভারত যে প্রয়াস করছে তাতে একমাত্র বাধা প্রদান করতে পারে চীন। এর আগেও চীন মাসুদের উপর ব্যান লাগানো নিয়ে বিরোধ করে ভিটো পাওয়ার ব্যাবহার করেছিল। এর জন্য চীন যুক্তি দেখিয়ে বলেছিল যে প্রমান পর্যাপ্ত নয়। সেই সময় ভারত আন্তর্জাতিক মহলে চীনের নিন্দা করেছিল। এবারেও চীন ভারতের পদক্ষেপে বাধা প্রদান করতে পারে বলে অনুমান করা যাচ্ছে। তবে চীন যাতে ভারতের বিরুদ্ধে না মত প্ৰকাশ করে তার জন্যেও কূটনৈতিক পস্তুতি চলছে বলে সূত্রের খবর। জানিয়ে দি, চীনের কাছে যে ভিটো পাওয়ার আছে সেটা ভারতের কাছে থাকার কথা ছিল কিন্তু কংগ্রেস নেতা তথা পূর্ব প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই পাওয়ার চীনকে প্রদান করে দিয়েছিলেন। যার কুফল আজও ভারতকে ভুগতে হচ্ছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Vk2lXH
Bengali News
 

Start typing and press Enter to search