-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ সকাল সকাল উপতক্যা থেকে আসতে চলেছে চরম খবর, ‘অপারেশন ৬০” অভিযানে নেমেছে সেনা

- February 24, 2019

জম্মু কাশ্মীরের নৌসেরা সেক্টরের বান্দিপোরায় কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েছে সেনা। খবর পাওয়ার পর ভারতীয় সেনার জওয়ানেরা গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের তল্লাশি চালাচ্ছে। সেনা গোপন সুত্রে খবর পেয়েছে যে নৌসেরা সেক্টরে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে, আর তাঁরা গোটা কাশ্মীরে জঙ্গি গতিবিধি চালাচ্ছে।

গতকাল কাশ্মীরের কুলগাঁমে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় সেনা। সেনার অভিযানে খতম হয় জৈশ এ মহম্মদ এর তিন কুখ্যাত জঙ্গি। তবে এই অভিযান চলার সময় জঙ্গিদের গুলিতে শহীদ হন এসএসবি এর ডিএসপি অমন ঠাকুর। এই অমন ঠাকুর অ্যান্টি টেরোরিস্ট অভিযান চালাতেন।

পুলওয়ামায় জৈশ এর জঙ্গি হানার পর গোটা উপতক্যায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেনার অভিযান ও আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলওয়ামা জঙ্গি হামলার মাস্টার মাইন্ড রাশিদ গাজিকে আগে খতম করেছে সেনা। আর তাঁর সাথে জঙ্গি কামরান কেও নিকেশ করেছে সেনা।

‘অপারেশন ২৫” চালিয়ে এই দুই জঙ্গিকে খতম করে সেনা। এখন গোটা কাশ্মীর জুড়ে ‘অপারেশন ৬০” অভিযান চালানো হচ্ছে সেনার তরফ থেকে। সেনা সূত্র অনুযায়ী কাশ্মীরে এখন ৬০ জন জঙ্গি সক্তিয় আছে, যাদের মধ্যে ৩৫ জন পাকিস্তানি আর বাকিরা স্থানীয় জঙ্গি।

তাছাড়াও অনুচ্ছেদ ৩৫-এ এর শুনানি নিয়ে কাশ্মীরকে নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ১০০ কোম্পানির আধাসামরিক বাহিনী নিযুক্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এছারা কাশ্মীরে নতুন করে বোফোর্স আর ‘হেভি আর্টিলারি গান” ও মোতায়েন করা হয়েছে।

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2VkVoWr
Bengali News
 

Start typing and press Enter to search