পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতের পালটা হামলার ভয়ে আতঙ্কিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার ভারতের প্রধানমন্ত্রীর কাছে শান্তি স্থাপন করার জন্য আরেকটি সুযোগ চাইলেন। আর তাঁর সাথে উনি এও বলছে যে, এবার পাকিস্তান শান্তি চায় আর পুলওয়ামা হামলা নিয়ে যেকোন তদন্তের সহযোগিতা করার জন্য প্রস্তুত ও তাঁরা।
ইমরান খানের এই বয়ান আমাদের প্রধানমন্ত্রীর রাজস্থানের জনসভা থেকে দেওয়া এক বয়ানের পর আসে, যেই বয়ানে নরেন্দ্র মোদী বলেছিলেন ‘ সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্ব আজ ভারতের পাশে। এটাই নতুন ভারতের পরিচয়। পুলওয়ামা হামলার ব্যাথা বরদাস্ত করা হবে না। সন্ত্রাসবাদের সাথে মোকাবিলা করতে আমরা জানি।”

ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে বলেছিলেন আমদের লড়াই গরীব আর অশিক্ষার বিরুদ্ধে। পাক পিএম বলেছিলেন ‘আমি পাঠান, আর সৎ মানুষ” এখন দেখা যাক উনি আদৌ কতটা সৎ মানুষ, আর সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য উনি কি করেন? যদিও প্রধানমন্ত্রী হওয়ার পর উনি বড়বড় ভাষণ দিলেও একবারও সন্ত্রাস মোকাবিলা আর জঙ্গিদের নিয়ে কিছুই বলেন নি।
দুদিন আগে পাকিস্তানের বিভিন্ন নেতা আর মন্ত্রীরা ভারতে পরমাণু হামলার হুমকি দিতে ব্যাস্ত ছিল। কিন্তু ভারত ওদের হাতে মারার আগে ভাতে মারার পরিকল্পনা নেওয়ার পড়েই টনক নড়ে পাকিস্তানের। ভারতের সাথে ব্যাবসা না করতে পারার জন্য দিনে কয়েকশ কোটি টাকা লোকসান হচ্ছে পাকিস্তানের।
আরেকিদকে পাকিস্তানের সবজী বাজারের এখন আগুন লাগার পরিস্থিতি। আর কটা দিন এমন চললে, সোনার থেকে সব্জির দাম বেশি হয়ে যেতে পারে পাকিস্তানে। এমনকি ভারতের ব্যাবসায়ীরা পাকিস্তান থেকে এখন আর সিমেন্ট কিনতে চাইছে না। এর ফলে কয়েক হাজার কোটি টাকার লোকসান এর সন্মুখিন পাকিস্তান। এমত অবস্থায় পাকিস্তানের ভারতের হাতে পায়ে ধরা ছাড়া আর কোন রাস্তাই নেই।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2tC5gPG
Bengali News