কংগ্রেসের জন্য কর্ণাটক থেকে একটা বড় ঝটকা দেওয়ার মতো খবর সামনে আসছে। JDS কর্ণাটকে কংগ্রেসের সাথে বড় কারনাম করে দিয়েছে। অবশ্য যখন থেকে কর্ণাটকে কংগ্রেস ও JDS এর সরকার গঠন হয়েছে তখন থেকে রাজনীতির উঠালপাতাল লেগেই রয়েছে। প্রায় দিন কর্ণাটক থেকে নতুন নতুন রাজনৈতিক খবর সামনে আসে। তবে এখন লোকসভার ঠিক মুখে কর্ণাটকের রাজনীতি থেকে এমন খবর এসেছ যা রাহুল-সোনিয়ার চোখের ঘুম কেড়ে নেবে।
খবর পাওয়া যাচ্ছে যে, JDS কংগ্রেসকে ছেড়ে কর্ণাটকের মাইসুরে বিজেপির সাথে জোট করে নিয়েছে। মাইসুরে জেলা পঞ্চায়েত নির্বাচন ও উপনির্বাচন হতে চলেছে আর এই নির্বাচনকে মাথায় রেখে JDS বিজেপির হাত ধরে নিয়েছে। নির্বাচনকে লক্ষ করে JDS দল কংগ্রেস পার্টিকে ছেড়ে বিজেপির সাথে জোট করে নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, JDS এর নেতা নেত্রীরা কংগ্রেসের সিট শেয়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলো যার জেরেই JDS পার্টি কংগ্রেসকে ছেড়ে বিজেপির সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে।

যদিও JDS ও কংগ্রেসে মতভেদের খবর কয়েক মাস আগে থেকেই আসছিল। জানিয়ে দি, কর্ণাটক রাজ্যে এখন JDS ও কংগ্রেসের জোটের যে সরকার রয়েছে। কর্ণাটকের বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি ভোট বিজেপি পেয়েছিল। কিন্তু বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেস JDS কে সমর্থন দিয়েছিল। এখন অবশ্য সরকারে থাকে দুই পার্টির মধ্যেও দ্বন্দ দেখা দিতে শুরু হয়েছে। JDS এর নেতারা বেশ কয়েকবার দাবি করেছে যে কংগ্রেসের উচ্চপদস্থ নেতারা তাদের উপর চাপ সৃস্টি করছে।
মাইসুরে পঞ্চায়েত প্রেসিডেন্ট নির্বাচন ও ভাইস প্রেসিডেন্ট নিবার্চনে বিজেপি ও JDS জোট বেঁধেছে। এই খবরের নিশ্চয়তা দিয়েছে মিডিয়া হাউস News9, যার ভিত্তিতে আবার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। কংগ্রেসকে ঝটকা দিয়ে JDS যা কাজ করেছে তাতে উৎসাহ প্রকাশ করেছে কর্ণাটকের বিজেপি সমর্থকরা। তাদের দাবি লোকসভা নির্বাচনে এখনো কিছু সময় বাকি আছে তার আগে আরো বেশ কিছু ধামাকা কর্ণাটক থেকে দেখা যাবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2BOo8iL
Bengali News