জম্মু কাশ্মীরের বারামুলা জেলার সাপরে ভারতীয় সেনা এক জঙ্গিকে খতম করেছে। এখনো অনেক জঙ্গিকে ঘিরে রেখেছে সেনা। আপাতত সেনার এনকাউন্টার চলছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সেনা লস্করের কম্যান্ডার সাজ্জাদ কে ঘিরে ফেলেছে। সাজ্জাদ উত্তর কাশ্মীরে জঙ্গি গতিবিধি চালাত।
জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর সাপোরের বারপোরা এলাকায় সেনা, সিআরপিএফ আর এসজিও এর টিম ঘেরাবন্দি অপারেশন চালু করে দেয়। যেই বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল, সেই বাড়িটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছিল সেনা।

বাড়ির সামনে পৌঁছে সেনারা ওয়ার্নিং দেওয়া মাত্রই ওপাশ থেকে জঙ্গিরা ফায়ারিং শুরু করে দেয়। আর এর জবাবে সেনারাও গুলি চালাতে শুরু করে। এখনো ফায়ারিং এর খবর শোনা যাচ্ছে।
খবর অনুযায়ী, সেখানে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে সকাল ৭টা থেকে সেনা বড় তল্লাশি অভিযান চালায়। আর সেই সময় একটি ঘরের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিরা সেনার উপরে গুলি চালানো শুরু করে দেয়। সেনাও তাঁদের গুলির জবাবে পাল্টা আক্রমণ করে।
পরে সেনা ওই বাড়িকে চারিদিক থেকে ঘিরে ফেলে, সিআরপিএফ আর এসজিও এর টিম সেনার সাথে চারিদিকে ঘেরা বন্দি শুরু করে দেয়। আপাতত সাপোরে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। এর আগে বৃহস্পতিবার শোপিয়ানে এক সেনা ছাউনিতে জঙ্গি গতিবিধি নজরে এসেছিল। সেনা শোপিয়ানে আগে থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2VeHViR
Bengali News