-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“মোদী পুনরায় প্রধানমন্ত্রী না হলে এই ৫ টি বড় ক্ষতির সম্মুখীন হবে ভারত”: CLSA, আমেরিকা।

- February 12, 2019

২০১৯ এর নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে থাকা রাজনৈতিক দলগুলি আরো একবার সক্রিয় হয়ে মাঠে নেমে পড়েছে। একদিকে কংগ্রেস ক্ষমতায় আসার জন্য প্রচুর পরিশ্রম শুরু করেছে তো অন্যদিকে বিজেপি কোনোভাবেই হাত থেকে ক্ষমতায় যেতে না দেওয়ার প্রচেষ্টায় দৃঢ় সংকল্প রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা স্থিত বিশ্বের সবথেকে বড় বকরেজ হাউস CLSA এর তরফ থেকে বড় মন্তব্য সামনে এসেছে। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে CLSA বড় বিবৃতি দিয়েছে।

CLSA এর রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে মোদী ক্ষমতায় না এলে ভারত কয়েকটি বড় সমস্যার সম্মুখীন হবে। রিপোর্ট অনুযায়ী, বিগত কিছু বছরে ভারত ব্যাপক দ্রুতগতিতে বৃদ্ধি লাভ করছে। যদি মোদী ২০১৯ সালে ক্ষমতায় না আসে তবে সেই গতির উপর বড় বাধা আসবে। মোদী আমলে বিশ্বের সবথেকে বেশি অর্থনৈতিক বিনিয়োগ ভারতে আসে। যদি মোদী পুনরায় নির্বাচিত না হন, তবে বিদেশী বিনিয়োগ অনেকটা কমে যাবে।

মোদী সরকার ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ নিয়েছে তা কার্যকরী হতে দেখা যাচ্ছে। এখন যদি মোদী পুনরায় নির্বাচিত না হয় তবে ভারতীয় মুদ্রা আবার দুর্বল হয়ে পড়বে। এর ফলে কাঁচা তেলের মুল্য বৃদ্ধি হবে এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধিও ঘটতে পারে।

CLSA তাদের রিপোর্টে ভারতের শেয়ার বাজারের উপরেও বড় একটা অনুমান করেছে। CLSA এর মতে মোদী যদি ক্ষমতায় থাকে তাহলে এর ভলোরকম প্রভাব শেয়ার বাজারের উপর পড়বে।

ভারতের বিনিয়োগ চক্র ব্যাপকভাবে শুরু হয়েছে। মোদী ক্ষমতায় না থাকলে এ ক্ষেত্রেও বড় সমস্যায় পড়বে ভারত।

উল্লেখ্য, CLSA শুধুমাত্র একটা দৃষ্টিকোণ থেকে বিচার করে এই রিপোর্ট তৈরি করেছে অন্যদিকে ভারতীয় বিশেষজ্ঞদের মতে মোদী ক্ষমতায় না এলে ভারত আর্থিক, কূটনীতিক,সামাজিক সমস্তদিক থেকেই ক্ষতিগ্রস্থ হবে। বিশেষজ্ঞদের মতে মোদী সরকার দেশকে একটা বিশেষ নীতি মেনে পরিচালিত করে অন্যদিকে বাকি রাজনৈতিক দোলগুলির কোনো নীতি নেই যার জন্য ভারতকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2SwOW1k
Bengali News
 

Start typing and press Enter to search