বুধবার জম্মু কাশ্মীরের বডগাম এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর ভারতীয় সেনা জওয়ানরা গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায়। সেই সময় জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে দেখে সেনার উপর ফায়ারিং শুরু করে দেয়। সুত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তখন সেনারা তিন জঙ্গিকে ঘিরে ফেলেছিল। সংবাদ সংস্থা এএনআই এর অনুসারে সেনা আর জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি।

জম্মু কাশ্মীরের বডগাম এর গোপালপোরা চডোরা এলাকায় বুধবার জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর ৫০ রাষ্ট্রীয় রাইফেলস এর এসজিও আর সিআরপিএফ এর সংযুক্ত দল পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়।
![]()
তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে দেখে, সেনা জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে। ভারতীয় সেনাও চুপ না থেকে, জঙ্গিদের গুলির জবাবে পাল্টা গুলি চালিয়ে মোক্ষম জবাব দেওয়া শুরু করে। আর সেনার ছোঁড়া গুলিতে খতম হয় দুই জঙ্গি।
আরেকদিকে মঙ্গলবার সেনার জওয়ানেরা পুলওয়ামা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে হিজবুলের এক জঙ্গিকে খতম করেছিল। আর দুই জঙ্গি পালাতে সক্ষম হয়েছিল। কিন্তু সেনার ওই এনকাউন্টারে জঙ্গিদের ছোঁড়া গুলিতে ভারতীয় সেনার এক জওয়ান শহীদ হয়েছিলেন।
আরেকদিকে গত রবিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও এলাকায় সেনার এনকাউন্টারে খতম হয়েছিল পাঁচ কুখ্যাত জঙ্গি। গোপন সুত্রে খবর পেয়ে কুলগাঁও এর কেল্লম গ্রামে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনার জওয়ানেরা। সেনার অভিযানের খরব পেয়ে, সেনার উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

সেনার পাল্টা গুলিতে খতম হয় পাঁচ কুখ্যাত জঙ্গি। এমাসে জঙ্গিদের বিরুদ্ধে সেনার স্ট্রাইক রেট বেশ ভালো। এমাসে বেশ কটি অভিযান চালিয়ে কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনার জওয়ানেরা। তবে আজকের এক সেনার শহীদ হওয়ার সংবাদ গোটা দেশের জন্য খুবই বেদনাদায়ক।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2StZwXc
Bengali News