নিজেকে শান্তির প্রচারক বলা বহু চর্চিত মুসলিম নেতা এমাম মোহম্মদ তাহিদি ভারতের কট্টর ইমামদের উপরে আবারও টিপন্নি করলেন। ইরাকের বাসিন্দা এবং ইরানে জন্ম নেওয়া ইমাম তাহিদি আপাতত অস্ট্রেলিয়ায় থাকেন, আর নিজেকে পরিবর্তন নিয়ে আসা ইমাম বলেন। উনি আগাগোড়া কট্টর ইসলামের বিরুদ্ধে কথা বলেন। তাহিদি দিল্লির একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সপ্তাহেই অংশ নেবেন বলে জানা যায়।

মোহম্মদ তাহিদি ওনার টুইটার অ্যাকাউন্টে দিল্লির অনুষ্ঠান নিয়ে তথ্য দেন, যেই অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানান হয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশানাল সেন্টার ফর দ্য আর্টস এ ৮,৯ ও ১০ ফেব্রুয়ারিতে হওয়া একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে উনি লেখেন, ‘যদি ভারতের কট্টর ইমামদের মাথায় বুদ্ধি থাকত, তাহলে তাঁরা ছুটিতে চলে যেত”

ইসলামের বিরুদ্ধে নানান বয়ানের ফলে ওনার বিরুদ্ধে এর আগেই ফতোয়া জারি করা হয়েছে। মুসলিমরা তো ওনাকে ভুয়া ইমাম বলে পরিচয় দেন। ডেইলি মেল সংবাদের অনুসারে, অস্ট্রেলিয়ার ন্যাশানাল ইমাম কাউন্সিল ও ইমাম তাহিদিকে ভুয়া ইমাম বলে আখ্যা দিয়েছে।

ভারতের সফর নিয়ে উনি বলেন, ‘আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়াটাকে নিজের জন্য একটা সুবর্ন সুযোগ বলে মনে করি। আমি সব ধর্মের মধ্যে শান্তি স্থাপনা করতে চাই” আরেকদিকে টাইমস অফ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে ভারতীয় মুসলিম দের নিয়ে বয়ান দেন।
উনি বলেন, ‘ভারতীয় মুসলিমরা খুব ভালো। আমার সমস্যা হল ইসলামের মধ্যে পাকিস্তানি ভার্সনটা নিয়ে। যেটা জঙ্গিদের খুব প্রভাবিত করে” সোশ্যাল মিডিয়ায় তাহিদির উপর অভিযোগ এনে বলা হয় যে, তিনি হিন্দুত্বের অ্যাজেন্ডা তে ভারতে কাজ করেন। যদিও এই অভিযোগ উনি নস্যাৎ করে দিয়ে বলেন, শুধু ভারতেই না বিশ্বের সব দেশেই কট্টরপন্থীরা আমার উপর বিভিন্ন ধর্মের আর বিভিন্ন সংস্থার সাথে কাজ করার অভিযোগ তোলে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UIcvkD
Bengali News