-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দিদি আমার হেলিকপ্টার নামতে দেয়নি, আমি গাড়িতে এসেছি। গাড়ি ঢুকতে না দিলে, হেঁটে হেঁটেই আসব

- February 06, 2019

আজ মরধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান খড়গপুরে মমতা ব্যানার্জী এবং তৃণমূলের বিরুদ্ধে দামামা বাজিয়ে দিলেন। মঞ্চে উঠেই তিনি বাংলা ভাষায় পশ্চিমবঙ্গের মানুষদের ভালোবাসা এবং প্রণাম জানালেন। আর কবিতার সূরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে বিঁধলেন।আজ শিবরাজ সিং চৌহানের পশ্চিমবঙ্গে দুটি সভা করার কথা ছিল। কিন্তু বহরমপুরের সভায় হেলিকপ্টার নামার অনুমতি না দেওয়ার জন্য ওই সভা বাতিল করা হয়। আর কলাইকুন্ডায় হেলিকপ্টার নামিয়ে সোজা গাড়ি করে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।মঞ্চে উঠেই সভার অনুমতি নিয়ে মমতা ব্যানার্জীকে চরম কটাক্ষ করেন উনি।

মমতা ব্যানার্জীকে আক্রমণ করে বলেন, ‘আপনি আমার হেলিকপ্টার নামতে দেননি, আমি গাড়িতে এসেছি। গাড়ি ঢুকতে না দিলে, হেঁটে হেঁটে আসব। এই বাংলায় আমি আসবই, আর আপনার এই স্বৈরাচারী শাসন থেকে এই বাংলাকে মুক্ত করব”উনি মমতা ব্যানার্জীর গুন্ডা নীতির উপর আক্রমণ করে বলেন, ‘ভারতীয় জনতা পার্টি এরাজ্যে ক্ষমতায় এলে প্রতিটা গুন্ডাকে বেছে বেছে দেখে নেওয়া হবে। বিজেপির শাসনে অরাজকতা আর গুন্ডারাজ চলবে না” উনি আরও বলেন, ‘ এই প্রথম কোন মুখ্যমন্ত্রীকে দেখলাম একজন দুর্নীতিতে অভিযুক্ত আইপিএস অফিসারের পাশে দাঁড়িয়ে তাঁর জন্য ধরনা দিলো” উনি বলেন, ‘আপনি কিসের ভয়ে দুর্নীতিতে অভিযুক্ত অফিসারকে বাঁচাতে গেলেন?”উনি তৃণমূলের গুন্ডা নীতির নিন্দা করে বলেন, ‘ এরাজ্যকে শেষ করে দিয়েছে মমতা সরকার।

বাংলার বিনাশ করেছে এই মমতার সরকার। বাংলাদেশ থেকে আসা অবৈধ মানুষদের এরাজ্যে জামাই আদর করছে। আর এরাজ্যের ভাই-বোনদের উপর অত্যাচার করছে এই মমতার সরকার। আমাদের ভাই-বোনেদের মেরে ফেলা হচ্ছে। সমস্ত বাংলা থেকে এই অরাজক সরকারকে উপড়ে ফেলার সংকল্প নিলাম আমি”উনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে মধ্যপ্রদেশ থেকে ২৯ এর মধ্যে ২৯টি আসনই পাবে বিজেপি। আমাদের কর্মীরা সবাই প্রস্তুত। কিন্তু আমি এর থেকে বেশি খুশি হব যখন এই বাংলায় বিজেপির জয় ধ্বজা উড়বে” উনি বলেন, ‘মধ্যপ্রদেশে আমি হারিনি, আমি ওদের থেকে বেশ ভোট পেয়েছি। ওরাও বা জিতল কই?

জোড়াতালি দিয়ে সরকার গড়তে হয়েছে। আমি চাইলে আমিও সরকার গড়তে পারতাম। কিন্তু জোড়াতালি দিয়ে সরকার গড়ব না। ওদের সরকারের কোন নিশ্চয়তা নেই, যখন তখন ভেঙে পড়তে পারে ওই জোট সরকার”



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Di8Qmi
Bengali News
 

Start typing and press Enter to search