বিগত রবিবার থেকে সারদা কান্ড, রোজভ্যালি কান্ড নিয়ে মমতা বনাম CBI এর যে লড়াই শুরু হয়েছে তা এখনো থামার নাম নিচ্ছে না। গতকাল আদালত রাজীব কুমারকে উপস্থিত হতে বলেছেন CBI এর সামনে। তবে এই হাজির কলকাতায় বা দিল্লিতে নয়, সমস্ত জিজ্ঞাসাবাদ হবে মেঘালয়ের শিলং এ। এই ইস্যুতেও পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি হবে বলে সূত্রের খবর। মমতা বনাম CBI এর দ্বন্দ্ব মিটতে না মিটতেই নতুন এক খবর সামনে এসেছে যা আবার রাজনৈতিক মহলকে উত্তপ্ত করে তুলতে পারে। প্রাপ্ত খবর অনুযায়ী, ইডি অর্থাৎ এনফর্মেনেট ডিরেক্টর মমতা ব্যানার্জীর প্রশাসনের দুই পুলিশকে ডেকে পাঠিয়েছে।
রোজভ্যালি চিটফান্ড মামলায় মমতার দুই পুলিশকে জেরা করার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠিয়েছে ইডি। দুই ডেপুটি পুলিশ কমিশনার কল্যাণ মুখার্জী ও মুরলীধর শর্মাকে জেরা করতে চেয়েছে ইডি। রোজভ্যালির এক হোটেল সংক্রান্ত খোঁজ খবরের জন্য তাদের ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

যদিও রাজ্যের তরফে জেরার বিষয় অস্বীকার করা হয়েছে। কিছু প্রশ্ন ছিল তার উত্তর পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। তবে ইডির দাবি যে দুই অফিসারকে ডেকে পাঠানো হয়েছে, না এলে দ্বিতীয় নোটিশ পাঠানো হবে। পুলিশের দাবি যে ওরকম তথ্য মাঝে মধ্যেই চাওয়া হয় এটা নতুন কিছু নয়।

তবে রবিবারের সন্ধে থেকে যা যা ঘটে চলেছে তা নিয়ে এখনো পরিস্থিতি জমে রয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার ধর্না তুলে নিয়েছেন। সারদা কান্ডে ক্ষতিগ্রস্ত মানুষজন মমতা ব্যানার্জীর ধর্নার আগে জমায়েত হচ্ছিল। তাই মমতা ব্যানার্জী ধর্না তুলে নিয়েছে বলে দাবি বিজেপি সমর্থকদের। সামনে ২০১৯ এর লোকসভা নির্বাচন, এ সময় এমন হাইভোল্টেজ ড্রামা যে নির্বাচনের উপরেও প্রভাব ফেলবে তা নিয়েও সচেতন তৃণমূল কংগ্রেস ও বিজেপি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UGTP4B
Bengali News