-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতে পৌঁছে গেলো দুই রাফাল বিমান, বেঙ্গালুরুতে হল ল্যান্ড। দেখুন সেই ভিডিও

- February 13, 2019

দুটি রাফাল বিমান এয়রো ইন্ডিয়া শো তে অংশ নেওয়ার জন্য ভারতে পৌঁছাল। এই শো তে মোট তিনটে রাফাল বিমান অংশ নেবে। ভারতে আসা এই বিমান দুটি ফ্রান্সের বায়ুসেনার। এই বিমান দুটি এমন সময় ভারতে এসে পৌঁছাল, যখন এই বিমান নিয়ে দেশের রাজনীতির আবহাওয়া গরম। কংগ্রেস সভাপতি বারবার কিছু ভুয়ো নথি দেখিয়ে কেন্দ্র সরকারের উপর হামলা করেই চলেছে।

এয়রো ইন্ডিয়ার এই শো ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরুতে আয়োজিত হবে। এই অনুষ্ঠানে মোট ৫৭ টি এয়ারক্রাফট অংশগ্রহণ করবে। ফ্রান্সের বায়ুসেনা নিজেদের তিনটে রাফাল বিমান ভারতে পাঠাচ্ছে। তিনটের মধ্যে ইতিমধ্যে দুটি বিমান ভারতে পৌঁছে গেছে। এয়ার ইন্ডিয়ার এই শো তে বায়ুসেনার অনেক বরিষ্ঠ আধিকারিক এই লড়াকু বিমান গুলোকে চালাবে। বায়ুসেনার ডেপুটি চিফ এয়ার মার্শাল বিবেক চৌধুরী ও রাফাল ফাইটার জেট আকাশে ওড়াবেন।

দেখুন সেই ভিডিও

আজ সকালে সংসদ ভবনে রাফাল নিয়ে ক্যাগ এর রিপোর্ট পেশ করা হয়। বিপক্ষের অভিযোগের পরে ক্যাগের এই রিপোর্ট মোদী সরকারের জন্য বড় খুশির খবর নিয়ে এসেছে। ক্যাগ এর রিপোর্ট অনুযায়ী বর্তমান এনডিএ সরকার প্রাক্তন ইউপিএ সরকারে থেকে অনেক সস্তায় রাফাল বিমান ফ্রান্স থেকে কিনেছে।

বর্তমান মোদী সরকার প্রাক্তন সরকারের করা চুক্তি কে সমাপ্ত করে নতুন করে ২০১৫ সালে চুক্তি করে ৩৬ টি রাফাল বিমান কেনার জন্য সরকার টু সরকার চুক্তির ঘোষণা করেছিল। মোদী সরকারের চুক্তির পরেই কংগ্রেস সভাপতি বারবার বিভিন্ন ভুয়ো নথি তুলে ধরে মোদী সরকারকে রাফাল বিমান নিয়ে বদনাম করতে চেয়েছিল।

কিন্তু বারবারই ওনার মিথ্যে সবার সামনে চলে আসে। কিন্তু তাও উনি দেসবাসীকে বিভ্রান্ত করতে পিছপা হননি। এমনকি সুপ্রিম কোর্টের রায়ের পরেও উনি রাফাল নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করেছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, রাফাল নিয়ে কোন দুর্নীতি হয়নি। আর আজ ক্যাগ রিপোর্টের পর ব্যাকফুটে গেলেও সেই রিপোর্ট মানতে নারাজ রাহুল গান্ধী সমেত সমস্ত বিরোধীরা!



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2N4CSP4
Bengali News
 

Start typing and press Enter to search