-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবর:মার্চ মাসের এই দিনে ব্রিগেড সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

- February 13, 2019

মমতা ব্যানার্জী ব্রিগেড তার সভা পূরণ করার জন্য ডিম-ভাতের আয়োজন করেছিল বলে কটাক্ষ করেছিল বিজেপি সমর্থকরা। সামনে লোকসভা নির্বাচন তার ঠিক আগে দেশের সমস্ত পার্টিগুলি নরেন্দ্র মোদীকে হারানোর জন্য এক হয়ে পড়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই মোদীকে হারানোর জন্য অনেকগুলি দলের বড় বড় নেতা মমতা ব্যানার্জীর ডাকে ব্রিগেড একত্র হয়েছিল। যদিও মমতা ব্যানার্জীর ডাকা সেই ব্রিগেড সভায় মঞ্চ পূরণ হলেও, মাঠ পূরণ হয়নি। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য থেকে তৃণমূলকে উপরে ফেলার ডাক দেওয়ার জন্য ব্রিগেড সভা করতে চলেছেন। তবে এই সভা ডিম-ভাতের জোরে নয়, মানুষের ভালোবাসায় ভিড় হবে বলে দাবি বিজেপি সমর্থকদের।

আগামী ২০ মার্চ বিজেপি ব্রিগেডে সভা করবে বলে খবর সামনে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত সপ্তাহে রাজ্যে যতগুলি সভা করেছে প্রত্যেকটি হাউসফুল হয়েছে, শুধু এই নয় প্রত্যেক ক্ষেত্রেই জনসংখ্যা ধরে রাখার জন্য মাঠ ছোটো পড়েছে। তাই ২০ মার্চের ব্রিগেড সভা বিজেপিকে বড় সাফল্য দেবে বলে আশা করা হচ্ছে।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সভার জন্য বিজেপর কেন্দ্রীয় কমিটি ও পিএমওকে জানানো হয়েছে। দিল্লিতে মমতা ব্যানার্জীর ধর্ণার উপর কটাক্ষ করেন দিলীপ ঘোষ। ‘তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে চালাতে পারছে আর দেশ চালাবার প্রশ্ন নিয়ে দিল্লীতে হাজির হয়েছে’ এই বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

মমতা ব্যানার্জী নিজের হারকে ডাকা দেওয়ার জন্য কোথায় কোথায় নৈতিক জয় শব্দের ব্যাবহার করেন সেই শব্দকে নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। দিলীপ বাবু বলেন, নরেন্দ্র মোদীর ভয়ে সমস্ত দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক দোলগুলি এক হচ্ছে এটাও বিজেপির নৈতিক জয়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2SGW1Mn
Bengali News
 

Start typing and press Enter to search