-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাকিস্তানের চারিদিকে উঠছে ‘হিন্দুস্তান জিন্দাবাদ” এর স্লোগান, নাজেহাল পাক সরকার ও আধিকারিকরা

- February 16, 2019

পুলওয়ামার জঙ্গি হামলার পর ক্ষোভে ফুঁসছে ভারতবাসী, কেউ চায় বদলা তো কেউ চায় যুদ্ধ। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনা জওয়ানদের ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে সেনা জওয়ানেরা বলছে ‘আমাদের বন্ধু, আমাদের ভাইয়ের রক্ত ব্যার্থ হতে দেবনা। দরকার পরলে আমিও মরব, কিন্তু পাকিস্তানকে শেষ করেই ছাড়ব”

আবার আরেক সেনা জওয়ান বলছেন, ‘আমাদের ৬০ মিনিট সময় দিক ভারত সরকার, আমরা ৫৯ মিনিটেই গোটা পাকিস্তান উড়িয়ে দিয়ে আসব” এরকম চারিদিক থেকে নানান ভিডিও আমাদের সামনে আসছে। আরেকদিকে নিজেদের সাথিদের হারিয়ে ক্ষোভে ফুঁসছে সিআরপিএফ। শুক্রবার তাঁরা টুইট করে জানিয়েছে, ‘না ভুলব, না ক্ষমা করব। এই হামলার বদলা আমরা নেবই”

দেশবাসীও চাইছে চরম শিক্ষা দেওয়া হোক পাকিস্তানকে। আবার শহীদ জওয়ানদের পরিবার চাইছে ভারত আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক করুক। চোখের জলে তাঁদের ছেলেকে বিদায় দিয়েছে ঠিকই। কিন্তু দেশের প্রতি ভালোবাসা তাঁদের এখনো কমেনি। শহীদের রতন ঠাকুরের বাবা জানিয়েছেন, ‘আমার ছোট ছেলেকেও আমি সেনাতে পাঠাব” এটাই আমাদের দেশের প্রতি ভালোবাসা।

সবাই বন্দুক হাতে নিয়ে লড়তে পারেনা। কিন্তু ঘরে বসে বন্দুক হাতে না নিয়েও, মাউস আর কিবোর্ড ব্যাবহার করে গোটা পাকিস্তানকে নাজেহাল করে রেখেছে ভারতীয় হ্যাকাররা। তাঁরা একের পর এক পাকিস্তান সরকারের ওয়েবসাইট হ্যাক করে সেখানে ‘হিন্দুস্তান জিন্দাবাদ” এর স্লোগান লিখে দিয়ে আসছে।

জানি এটা করে আমরা পাকিস্তানকে শিক্ষা দিতে পারব না, কিন্তু যারা বন্দুক হাতে নিতে পারেনা। তাঁরা এই ভাবেই পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে নিয়েছে। খবর পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত পাকিস্তানের বহু ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। যার মধ্যে পাক বিদেশ মন্ত্রালয়ের সাইট ও রয়েছে।

আর এই কারণে চরম নাজেহাল হচ্ছে পাকিস্তান সরকার ও আধকারিকরা। এই ঘটনা নিয়ে পাকিস্তানে বড়সড় খবর ও ছাপা হচ্ছে। আমরাও মনে শান্তনা দিয়ে এটুকু বলতে পারছি, যাক ঘরে বসেও তো পাকিস্তানকে শিক্ষা দেওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আজকের দিনেই সকাল থেকে ৫০ টির ও বেশি পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক করেছে ভারতীয় হ্যাকারেরা।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2X2yepr
Bengali News
 

Start typing and press Enter to search