পুলওয়ামা জঙ্গি হামলার পর দেশ জুড়ে মানুষের মনে বদলা আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ভারত সরকার ও দোষীদের কড়া শাস্তি দেওয়ার কথা বলেছে। ভারতীয় বায়ুসেনা পাকিস্তান সীমান্তবর্তী লাগোয়া এলাকায় বড়সড় যুদ্ধ অভ্যাস ও সেরে ফেলেছে। পাকিস্তান সীমান্তের পাশে পোখরানে ১৪০ টি ফাইটার জেট আকাশে গর্জে উঠে শক্তি প্রদর্শন করেছে। এই যুদ্ধ অভ্যাস পুলওয়ামা জঙ্গি হামলার দুদিন পর ভারতীয় বায়ুসেনা দ্বারা করা হয়েছে।

বায়ু সেনার এই অভ্যাসকে ‘বায়ু শক্তি” নাম দেওয়া হয়েছে। দিনের সাথে সাথে রাতেও বায়ুসেনার ফাইটার জেট গুলো পোখরানের আকাশে গর্জে ওঠে। আর সেই গর্জন সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ পর্যন্ত শোনা যায়। এই অভ্যাসের সময় এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া ও উপস্থিত ছিলেন।

সূত্র অনুযায়ী এই অভ্যাসের পরিকল্পনা আগেই করা হয়েছিল। বায়ুশক্তি অভ্যাসে লাইট কমব্যাট এয়ারক্রাফট, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার আর জমি থেকে হাওয়ায় হামলা করা আকাশ মিসাইল, হাওয়া থেকে হাওয়ায় হামলা করা মিসাইলের ও ব্যাবহার করা হয়েছিল এই অভ্যাসে।
এই অভ্যাসে জিপিএস গাইডেড বোম, রকেট লঞ্চার, মিগ ২১ বাইসন, মিগ ২৭,মিগ ২৯, মিরাজ ২০০০, শুখোই ৩০ এমকেআই, জ্যাগুয়ার এর মত বিমানকেও যুক্ত করা হয়েছিল। পুলওয়ামা হামলার পর একদিকে যেমন ভারত বদলা নেওয়ার জন্য রাস্তা খুঁজছে।
তেমনই পাকিস্তান ভারতের বদলার আতঙ্কে ভুগছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারত পাক সীমান্তে থাকা সমস্ত জঙ্গি ঘাঁটি সরিয়ে ফেলেছে পাকিস্তান। সমস্ত জঙ্গি ঘাঁটি সরিয়ে পাক সেনা ছাউনির আশেপাসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
পাকিস্তান চাইছে এখন ভারত হামলা করলে যাতে সেনা আর জঙ্গি মিলে একসাথে ভারতীয় সেনার মোকাবিলা করা যায়। যদিও এতে ভারতের ও লাভ আছে, কারণ বদলা নেওয়ার সময় ভারত একসাথে সেনা আর জঙ্গি দুজনকেই খতম করতে পারবে। পাক সেনারা জানে ভারতীয় সেনার মোকাবিলা করতে পারবে না তাঁরা। তাই জঙ্গি আর সেনা এক হয়ে কাজ করতে চায়। কিন্তু আমাদের ভারতীয় সেনার পক্ষে ওদের গুঁড়িয়ে দেওয়া মামুলি ব্যাপার।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2DKcV32
Bengali News