পুলবামা হামলা নিয়ে দেশে যে আক্রোশ সৃষ্টি হয়েছিল তার প্রভাব এবার পাকিস্থানের বানিজ্যের উপর দেখা দিতে শুরু হয়েছে। ভারত সরকার পাকিস্থান থেকে আসা মালের উপর ২০০% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে যার ফলে পাকিস্থান থেকে মাল আমদানি হওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। ফলস্বরূপ পাকিস্থানের ব্যাবসায়ীদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। শুধু এই নয় ভারত থেকে পাকিস্থানের অনেকে মাল যেত। ভারতের ট্রেডার্স ও কৃষকরা পুলবামা হামলার পর পাকিস্থানে মাল রপ্তানি করতে অস্বীকার করেছে। ভারতের কৃষকরা জানিয়েছে যে যদি ক্ষতির সম্মুখীন হতেও হয় তাও রাজি কিন্তু পাকিস্থানের মাল রপ্তানি করা যাবে না।
অর্থাৎ পাকিস্থান আমদানি ও রপ্তানি দুই দিক থেকেই মার খেতে শুরু করেছে। ভারতের মধ্যপ্রদেশ থেকে প্রচুর টম্যাটো পাকিস্থানে রপ্তানি হয়। কিন্তু মধ্যপ্রদেশের কৃষকরা জানিয়েছে যে তারা পাকিস্থানে টম্যাটো রপ্তানি করবে না। এর প্রভাব পাকিস্থানেও দেখা যেতে শুরু হয়েছে। পাকিস্থানে টম্যাটোর দাম আকাশ ছুঁয়ে গেছে। পাকিস্থানে টম্যাটো ১৮০ টাকা কিলো পৌঁছে গেছে বলে খবর পাওয়া গেছে।

ভারতে টম্যাটো ৮ টাকা থেকে ১০ টাকা কিলো, কিন্তু পাকিস্থানে এই টম্যাটোর মূল্য ১৮০ টাকা কিলো পৌঁছে গেছে। মধ্যপ্রদেশের আটারি বাগা মার্কেট থেকে প্রত্যেক দিন ৭৫ ট্রাক, ১০০ ট্রাক টম্যাটো পাকিস্থানে যেত। কিন্তু পুলবামায় আতঙ্কবাদী হামলার পর কৃষকরা এই ব্যাবসা সম্পুর্ন বন্ধ করে দিয়েছে। শুধু টম্যাটো নয়, আলু, পেঁয়াজ সহ নানা কাঁচা সবজির মূল্যে ব্যাপক মূল্য বৃদ্ধি হয়েছে।

ভারতে আমদানি হওয়া সিমেন্টের ৬০০ থেকে ৮০০ কন্টেনার পাকিস্থানকে ফেরত করে দেওয়া হয়েছে। পাকিস্থানের খবরের কাজগ ডনে প্রকাশিত খবর অনুযায়ী, ওই কন্টেনারগুলি করাচি পোর্ট, কোলাম্বা পোর্ট ও দুবাই পোর্টে পড়ে রয়েছে। মোদী সরকার পাকিস্থানের উপর সৈন্য কার্যবাহী করার আগে পাকিস্থানকে আর্থিক ও মানসিকভাবে দুর্বল করার পরিকল্পনা করে নিয়েছে যার প্রভাব এখন হাতেনাতে দেখা যাচ্ছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2IBUPGi
Bengali News