পুলওয়ামা হামলার পর দেশের সো কল্ড সেকুলারেরা মাসুদ আজহারের মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জির নাম নিয়ে তাঁদের এজেন্ডা চালানোর চেষ্টা করছে। তাঁরা এটাই বলতে চাইছে যে, মাসুদ আজহারকে না ছারলে আজ এই হামলা হত না। অটল বিহারী বাজপেয়ীকে কিছু সেকুলার সন্ত্রাস বাদের জন্য দায়ী বানাতে চাইছে।

আর তাঁর সাথে সাথে পাকিস্তান আর জঙ্গিদের ক্লিনচিট দিতে চাইছে তাঁরা। অটলজির নাম নিয়ে বিজেপি আর বিজেপির নাম নিয়ে হিন্দু আর ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিচ্ছে এরা। অটল বিহারী বাজপেয়ী মাসুদ আজহারকে ছাড়তে বাধ্য হয়েছিলে এটা সত্যি, কিন্তু এই সিদ্ধান্ত কি উনি আর বিজেপি একাই নিয়েছিল?

মৌলানা মাসুদ আজহারকে মুক্ত করার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, আর মাসুদ আজহারকে ছাড়ার জন্য কংগ্রেস, বাম এবং বাকি বিজেপি বিরোধী দল গুলোও সহমত পোষণ করেছিল বলেই, আজহার মাসুদকে ছাড়া হয়েছিল। সোনিয়া গান্ধী ও সহমত পোষণ করেছিলেন, আর অটল সরকার তারপরেই মাসুদ আজহারকে ছেড়েছিল। আর সেটা শুধু ভারতীয়দের জীবন বাঁচানোর জন্য।

কান্দাহার বিমান হাইজ্যাকে ২০০ এর মত ভারতীয়দের বন্দি করা হয়েছিল, তাঁদের জীবন সঙ্কটে পরে গেছিল। মাসুদ আজহারকে সরকার ভারতীয়দের জীবন বাঁচানোর জন্য ছেড়েছিল। কিন্তু আজও অটল বিহারী বাজপেয়ীকে এর জন্য নিশানা করা হয়। কিন্তু এই সিদ্ধান্তে সোনিয়া গান্ধীও যুক্ত ছিলেন।
কিন্তু এরাই এরথেকে আরেকটি বড় ব্যাপারে মুখ খুলতে চায়না, আর সেই ব্যাপারে ইন্দিরা গান্ধীর নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। আর সেই ঘটনা হল পাকিস্তানের ৯৫ হাজার সৈনিককে ছাড়া নিয়ে। ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্য আজকের বাংলাদেশে অত্যাচার করছিল।

ভারতীয় সেনারা নিজের কাঁধে দ্বায়িত্ব নিয়ে পাকিস্তানিদের হারিয়েছিল। আর ৯৫ হাজার পাকিস্তানি সৈন্যদের বন্দি বানিয়ে নিয়েছিল। ওরা সবাই আমাদের জেলেই বন্দি ছিল। কিন্তু ইন্দিরা গান্ধী প্রতিটি পাকিস্তানি সৈনিক, যারা ভারতীয় জেলে বন্দি ছিল, তাঁদের বদলে POK কে ভারতের মধ্যে যুক্ত করতে পারত। তছারাও অনেক চুক্তিতে ওদের দিয়ে স্বাক্ষর করা যেত।

৯৫ হাজার সৈন্যদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ছিল। পাকিস্তান তাঁদের নজর আন্দাজ ও করতে পারত না। যারা অটল বিহারী বাজপেয়ীজিকে আক্রমণ করছে, তাঁদের জানিয়ে রাখি অটলজি তো ভারতীয়দের জীবন বাঁচানোর জন্য মাসুদ আজহারকে ছেড়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধী কিসের জন্য ৯৫ হাজার পাকিস্তানি সৈন্যদের ছেড়েছিল?
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2GVqBv7
Bengali News